একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রাঙ্কন প্রতিযোগিতাকিশোরগঞ্জ শিল্পকলা একাডেমীতে গতকাল বৃহস্পতিবার জেলার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা তিন শতাধিক শিশু এতে অংশ নেয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্পী এম এ কাইয়ুম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শাহ কামাল। দিনব্যাপী এই অনুষ্ঠানমালায় ১৩ উপজেলার সুবিধাবঞ্চিত শিশুরা অংশ নেয়। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ দাবিআদিবাসী অধ্যুষিত এলাকায় সরকারি-বেসরকারি উন্নয়ন কর্মসূচি নেওয়ার আগে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। আদিবাসীদের সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলে ‘আদিবাসী অধিকার ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ এবং আচিক মিচিক সোসাইটির উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী। টাঙ্গাইল অফিস কয়েক ঘণ্টায় লাখপতিসকালের হতদরিদ্র মত্স্যজীবী বিকেল না পেরোতেই লাখপতি। তাও এক লাখ, দুই লাখ নয়, নগদ ১১ লাখ ২২ হাজার টাকা। কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলখালী গ্রামের হতদরিদ্র জেলে আলী হোসেন কয়েক ঘণ্টায় আহরিত মাছ বিক্রি করেই এই টাকার মালিক বনে গেছেন। ২৯ ডিসেম্বর টানাজালে হাজার হাজার রাঙাচকি মাছ ধরা পড়ে। পরে টেকনাফ বাজারে মাছগুলো বিক্রি করা হয়। আলী হোসেন বলেন, আল্লাহ চাইলে ফকিরকেও লাখপতি বানাতে পারেন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার্রভেজালবিরোধী অভিযাননোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারে বুধবার দুপুরে ভেজালবিরোধী অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই বাজারের চারটি হোটেলে পচা-বাসি খাবার বিক্রি ও চারটি বেকারিতে নিম্নমানের খাদ্য তৈরির প্রমাণ পান আদালত। এসব অভিযোগে আটটি মামলা করে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম সোহেল আদালতের নেতৃত্ব দেন। নোয়াখালী অফিসকর্মশালা অনুষ্ঠিতরাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে বুধবার শুষ্কতা-সহিষ্ণু জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন গোলাম কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বক্তব্য দেন বিধান চন্দ্র দাস, এম সোহরাব আলী, আবদুল মান্নান প্রমুখ। বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত অবস্থা মোকাবিলার জন্য শুষ্কতা-সহিষ্ণু জাত তথা জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিগাইড বই উদ্ধারসাতক্ষীরায় মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত সোনারগাঁ ট্রান্সপোর্টের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নোট ও গাইড বই উদ্ধার করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম হাসেম খান বলেন, ঢাকা থেকে সোনারগাঁ ট্রান্সপোর্টে আসা বইগুলো সাতক্ষীরার শহীদ নাজমুল সরণির পপুলার লাইব্রেরির বলে পাওয়া কাগজপত্রে থেকে জানা যায়। এ ঘটনায় পপুলার লাইব্রেরির স্বত্বাধিকারী সাইফুল্লাহ ভুঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাকয়েল জব্দসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বৌলাম গ্রাম থেকে গত বুধবার সকালে বিদ্যুতের ট্রান্সফরমারের প্রায় ১৫ কেজি ওজনের একটি কয়েল জব্দ ও একজনকে আটক করেছে পুলিশ। আটক কোন্দল মিয়ার (৪০) বাড়ি পাইকুরাট গ্রামে। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. খলিল রহমান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কয়েলটিসহ ওই লোককে আটক করা হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি