একনজরে
কম্বল বিতরণঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সেবাধর্মী প্রতিষ্ঠান ‘মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট’ এক হাজার দুস্থ শীতার্তের মধ্যে একটি করে কম্বল বিতরণ করেছে। গত বুধবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্থানীয় পৌর মিলনায়তনে বিতরণ কার্যক্রম চলে। বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় মো. মুনিরউদ্দীন, কশিরুল আলম, আব্দুর রউফ মণ্ডল, ময়নুল হক, আব্দুল লতিফ সরকার, আক্তারা রহমান, জাহিদুর রহমান ও আবু তালেব বক্তব্য দেন। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিভাতা প্রদানগাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গত বৃহস্পতিবার ৫৩ জন দুস্থ মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা দেওয়া হয়। গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগম আনুষ্ঠানিকভাবে এ ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। পরে সুধী সমাবেশে বক্তব্য দেন আব্দুর রশিদ সরকার, পিয়ারুল ইসলাম, সৈয়দ শামছুল আলম, গোলাম ফারুক, মোজাম্মেল হক, তারেক আলী প্রমুখ। ২০০৯-১০ অর্থবছরে অতিরিক্ত ৫৩ জন মুক্তিযোদ্ধাকে ভাতার আওতায় আনা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি