একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় উদ্বোধনবগুড়া শহরের বাঘোপাড়ায় গতকাল শনিবার ‘সূর্যসিঁড়ি কিন্ডারগার্টেন’ নামে একটি নতুন বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ওমর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, আবদুল আলীম প্রমুখ। মরহুম খেদমত আলী মণ্ডল ও তাঁর স্ত্রী ফিরোজা বেগমের সন্তানেরা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়াচিকিত্সার দায়িত্বচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সাংসদ মোহাম্মদ ইউসুফের চিকিত্সার দায়িত্ব নিয়েছেন চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক মং স্টিফেন চৌধুরী গত বৃহস্পতিবার রাত ১০টায় নিজ গাড়িতে করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে একজন থেরাপিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ এবং একাধিক সেবিকা তাঁর চিকিত্সায় নিয়োজিত রয়েছেন। তাঁর চিকিত্সায় যা কিছু করা প্রয়োজন তা করা হবে বলে মং স্টিফেন চৌধুরী জানিয়েছেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিনির্মাণকাজ শুরুদিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকায় ১০ কোটি টাকা ব্যয়ে গত শুক্রবার অরবিন্দ শিশু হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম। হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার আবু কালাম, পৌরসভার মেয়র সফিকুল হক, প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ। দিনাজপুর অফিসগুলিসহ দুজন গ্রেপ্তারসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার মমিনপুর গ্রামে গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার আলীরগাঁও ইউনিয়নের উজুহাত গ্রামের আবুল হাসনাত (৪০) ও একই ইউনিয়নের খাস মৌজা গ্রামের বাবুল মিয়া (৪৫)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি গুলি উদ্ধার করা হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন চৌধুরী বলেন, পাঁচ ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—গ্রামবাসীর এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনজন পালিয়ে যায়। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিশীতবস্ত্র বিতরণগত শুক্রবার দিনব্যাপী হাতিয়ার চরাঞ্চলের নবগঠিত হরনী ও চানন্দী ইউনিয়নের দুই হাজার ভূমিহীন পরিবারের মধ্যে হাতিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, চট্টগ্রামের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন সকাল ১০টায় চানন্দী ইউনিয়নের থানারহাট বাজারে এই উপলক্ষে সমিতির সভাপতি ছারোয়ার উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী বক্তব্য দেন এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিকীট বাক্স বিতরণসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে কীট বাক্স বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় অণুজীববিজ্ঞান বিভাগের গ্যালারিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে কীট বাক্স বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকুকুরের কামড়মৌলভীবাজারের কুলাউড়ায় গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভায় জলাতঙ্ক রোগের প্রতিষেধক নেই। পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে চাহিদামতো প্রতিষেধক সরবরাহ করা হচ্ছে না; ফলে রোগীদের হতাশ হয়ে ফিরে যেতে হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি