একনজরে
৯০টি কম্বলচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তিন লক্ষাধিক লোকের জন্য সরকারিভাবে মাত্র ৯০টি কম্বল বরাদ্দ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল জানান, ১০ ইউনিয়নের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে ৯০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। প্রতি ইউনিয়নে জনসংখ্যা অনুপাতে তা বণ্টন করা হয়েছে। কম্বল গ্রহণের জন্য এক সপ্তাহ আগে চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে। চাহিদার তুলনায় কম কম্বল বরাদ্দ করায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা বিপাকে পড়েছেন। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিশীতবস্ত্র বিতরণরাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে গতকাল রোববার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রথম আলোর একজন পাঠকের আর্থিক সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বন্ধুসভার নুরুল, মাখন, বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাইচন্দ্র দাস, সহকারী শিক্ষক সুদর্শন পাল, প্রমীলা কোল, মাধব কোল, সুরেন কোল, নগেন কোল প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জধর্মঘট প্রত্যাহারকক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কে শুক্রবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট গতকাল রোববার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। দাবি মেনে নিয়ে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে শ্রমিকদের নিয়ে প্রশাসন বৈঠক করে। ইউএনও এ টি এম কাউসার হোসেন জানান, সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি