একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়ক অবরোধচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় জেলেদের চলাচলের রাস্তায় গত রোববার কাঁটাতারের বেড়া দিতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছে শীতলপুর স্টিল মিলের মালিক পক্ষের লোকজন। রোববার সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে জেলে সম্প্রদায়ের প্রায় ৩০০ নারী-পুরুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘তিন জেলের কাছ থেকে কারখানা কর্তৃপক্ষ কিছু জমি কিনেছে। তারা ওই জমিতে বেড়া দিতে গেলে জেলেরা ক্ষিপ্ত হয়ে ওঠে।’ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামজরিমানা আদায়ঈশ্বরগঞ্জে গত রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা সদরের শিখা ডায়াগনস্টিক সেন্টার, প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার, সাথী এক্স-রে ক্লিনিক, বুডা ডায়াগনস্টিক সেন্টার থেকে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম বদরুন নাহার। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিহামলায় আহতকমলগঞ্জে জমিজমার বিরোধকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের হামলায় এক আওয়ামী লীগ নেতা ও তাঁর ভাই আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার বেলা দুইটার দিকে শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবদুস শহীদ ও তাঁর ভাই শাহাজাদুর রহমান বাড়ি ফেরার পথে কৃষ্ণপুর গ্রামের রাস্তায় একই গ্রামের সাখাওয়াতের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতকারী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাঁদের আহত করে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি১০টি ঘর পুড়ে ছাইবাগেরহাটে আবাসন প্রকল্পে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। রোববার রাত আটটার দিকে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্ট বালিয়াঘাটা আবাসন প্রকল্পে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাগেরহাট প্রতিনিধি