একনজরে
গরু হত্যাসন্ত্রাসীদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবিরের গরুর খামারে বিষ প্রয়োগ করে দুটি গরু হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কারও নাম উল্লেখ না করে আইনুলের স্ত্রী আইরুনা কবির থানায় অভিযোগ করেছেন। রোববার রাতে এই ঘটনা ঘটে। ভেটেরিনারি সার্জন মো. নাজমুল হক জানান, জীবিত গাভীটির লক্ষণ ও চিকিত্সার ফলে মনে হচ্ছে, দুটি গরু বিষক্রিয়ায় মারা গেছে। নিজস্ব প্রতিবেদক, ফেনীচারটি ট্রান্সফরমার চুরিচট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা-করলডেঙ্গা ইউনিয়নের উত্তরভূর্ষি ও বৈদ্যপাড়া এলাকায় চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। ফলে এলাকার সহস্রাধিক গ্রাহক এক মাস ধরে অন্ধকারে রয়েছে। পল্লী বিদ্যুতের বোয়ালখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, সমিতির নীতিমালা অনুযায়ী অর্ধেক মূল্য গ্রাহকদের পরিশোধ করতে হবে। তবে স্থানীয় লোকেরা দ্রুত বিনামূল্যে ট্রান্সফর মার সরবরাহের দাবি জানিয়েছেন। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি অবশেষে খাল উন্মুক্ত কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ির মগডেইল এলাকার একটি খাল গত সোমবার বিকেলে উন্মুক্ত করে দিয়েছে পুলিশ। এলাকার চাঁদাবাজেরা লবণচাষিদের কাছ থেকে চাঁদা না পেয়ে পানি চলাচলের ওই খালটি বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে প্রায় ১০ হাজার লবণচাষি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার নাথ জানান, পানি চলাচলের খালটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি ক্লাস শুরু ৯ জানুয়ারিআগামী ৯ জানুয়ারি শনিবার থেকে ফরিদপুর মেডিকেল কলেজের নতুন (১৯তম) ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী প্রথম আলোকে জানান, ওই দিন বেলা ১১টায় দুই নম্বর গ্যালারিতে কলেজের ১৯তম ব্যাচের ১০৪ জন ছাত্রছাত্রীর পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হবে। যথাসময়ে শিক্ষার্থীদের ওই সভায় যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ফরিদপুর অফিসট্রলারডুবিতে নিহতপ্রচণ্ড কুয়াশার কারণে সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে গত সোমবার সকালে দ্রুতগামী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এতে ছমুরউদ্দিন (৮৫) নামের এক বৃদ্ধ পানিতে ডুবে মারা যান। আহত হন কমপক্ষে ১৫ জন যাত্রী। ছমুরউদ্দিন মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় সহকারী সালাউদ্দিন ভূঁইয়ার বাবা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় আহত সবাইকে উদ্ধার করেন। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি