একনজরে
শিফট চালুর দাবিরাজশাহী মহানগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় শিফট চালু ও সরকারি পি এন বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পুনরায় ভর্তি কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার সকালে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এই সমাবেশে বক্তারা বলেন, আঞ্চলিক বৈষম্যের কারণে রাজশাহীর কোনো উন্নয়নই হচ্ছে না। মহাজোট সরকারের এক বছরেও রাজশাহীর মানুষ কিছুই পায়নি। সমাবেশে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক জামাত খান, সাংবাদিক লিয়াকত আলী ও ভাষাসৈনিক ফজলুল হকসহ আরও অনেকে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী কৃষকের মৃত্যুঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরষেখেতে কীটনাশক ছিটানোর সময় বিষক্রিয়ায় একজন কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দৌলতপুর গ্রামে। জানা গেছে, পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটি মহল্লার বুলু মোহাম্মদ (৪৮) গত মঙ্গলবার বিকেলে দৌলতপুর গ্রামের একটি সরষেখেতে কীটনাশক ছিটাচ্ছিলেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে সরষেখেতেই লুটিয়ে পড়েন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিত্সা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই বুলুর মৃত্যু হয়েছে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিজরিমানাপাবনা সদর উপজেলা ও আটঘরিয়ার বিভিন্ন এলাকায় বুধবার দিনব্যাপী জেলা প্রশাসন ও র্যাবের যৌথ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। তিনি জানান, পাবনা সদর উপজেলার এ এইচ কে, এ আর বি ও মেসার্স এম এম এস এবং আটঘরিয়া উপজেলার পি এন পি ইটভাটা দীর্ঘদিন ধরে ইট পোড়াতে কাঠ ব্যবহার ও পরিবেশ দূষণ করছিল। পাবনা অফিস