একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য রকম উদ্যোগমৌলভীবাজারের জলমহাল থেকে মাছ ধরার সময় ইজারার শর্তগুলো যথাযথভাবে পালনে শপথ পাঠ করানো হয়েছে। ইজারাদারদের গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। শপথের মধ্যে আছে বিল সেচ দিয়ে মাছ না ধরা, মাছ ধরতে কারেন্ট জাল ব্যবহার না করা, কীটনাশক ব্যবহার না করা, জলজ উদ্ভিদ ও জলজ প্রাণী রক্ষা করা, মাছের অভয়াশ্রম তৈরি ও মাছের প্রজনন পরিবেশ সংরক্ষণ করা ইত্যাদি। মৌলভীবাজার প্রতিনিধি ব্যবসায়ী গ্রেপ্তারসিলেট নগরের আম্বরখানা এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের সিলযুক্ত টিউবলাইট অবৈধভাবে বিক্রির অভিযোগে পুলিশ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশাহ মিয়া নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দোকান থেকে একই ধরনের নয়টি টিউবলাইট উদ্ধার করা হয়েছে। সিলেট প্রতিনিধিরিভলবারসহ গ্রেপ্তারর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শ্রীমঙ্গলের সদস্যরা একটি অত্যাধুনিক রিভলবার ও তিনটি গুলিসহ মো. শরীফ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। র্যাব-৯ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মাহবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার জানান, শরীফ মিয়ার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহাপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে সিলেটের বালাগঞ্জ থানায় একটি এবং মৌলভীবাজারের রাজনগর থানায় তিনটি মামলা রয়েছে। তাঁকে গত বুধবার রাতে সিলেট শহরের তালতলা এলাকার একটি আবাসিক হোটেল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিট্রাক ছিনতাইঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় বুধবার সন্ধ্যায় চালভর্তি একটি ট্রাক ছিনতাই হয়েছে। ঈশ্বরদীর জয়নগর থেকে ৫০ কেজি ওজনের ২৯৫ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ঘোড়াশালের পুরানবাজার এলাকায় যাওয়ার পথে ছিনতাইকারীরা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা ট্রাকের চালক আবদুর রশিদ ও সাহায্যকারী মিনারুলকে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে উপজেলার ভান্নারা এলাকায় ফেলে রেখে ট্রাকটি ছিনিয়ে নিয়ে চলে যায়। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিচার যাত্রী সর্বস্বান্তচট্টগ্রাম-কাপ্তাই সড়কে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চার বাসযাত্রী সর্বস্বান্ত হয়েছেন। অজ্ঞান অবস্থায় তাঁদের চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে চন্দ্রঘোনাগামী পৃথক দুটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। মিশনারি হাসপাতালের চিকিত্সক জেমস জানান, নেশাজাতীয় দ্রব্য শুকানোর কারণে চার ব্যক্তি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তাঁরা সর্বস্বান্ত হতে পারেন বলে তিনি ধারণা করছেন। তাঁদের পরিচয় জানা যায়নি। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিআটক করে ফেরতকক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ও দমদমিয়া সীমান্ত দিয়ে বুধবার বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিডিআর জওয়ানেরা মিয়ানমারের ১৩ নাগরিককে আটক করেছে। পরে বিকেল পাঁচটায় তাদের ফেরত পাঠানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে চারজন মহিলা, পাঁচজন পুরুষ ও চারটি শিশু ছিল। টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক করা ব্যক্তিদের হোয়াইক্যং ও দমদমিয়া সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিহেরোইন উদ্ধার বিডিআর বুধবার রাত সাড়ে আটটার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর নামক স্থানে জীবননগর থেকে চুয়াডাঙ্গা অভিমুখী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় এক কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক হুমায়ুন কবীর জানান, উদ্ধার করা হেরোইনের মূল্য এক কোটি ৬০ লাখ টাকা। চুয়াডাঙ্গা প্রতিনিধি