একনজরে
ভারতে আটকঝিনাইদহের কৌতুকশিল্পী মজিবর রহমান ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার জয়নগরে একটি অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত সোমবার পুলিশ তাঁকে আটক করে। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকোল গ্রামে। ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে শিল্পী মজিবর রহমান বলেন, অস্থায়ীভাবে ভারতে থাকার জন্য তাঁর পক্ষে প্রদীপ বিশ্বাস নামে এক ব্যক্তি অনুমতি নিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহকৃতীদের সংবর্ধনাসিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ৭২ জন কৃতী শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। শাহজাদপুর পৌর কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবীর। পৌর মেয়র মো. হালিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সাঈদী, ইউএনও মো. হাবিবুর রহমান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঅনাস্থাদুর্নীতি, অযোগ্যতা ও অদক্ষতার অভিযোগ এনে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন ওই ইউপির ১০ জন সদস্য। ৪ জানুয়ারি ইউপি সদস্যরা এক জরুরি সভায় ইউপি চেয়ারম্যানের অব্যাহতি দাবি করেন। এ দাবিতে পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন পাঠান তাঁরা। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘সরকারি দলের সমর্থক না হওয়ায় কয়েকজন ইউপি সদস্য আমাকে হেনস্থা করার চেষ্টা করছেন।’ পাবনা অফিসলাঞ্ছিত বগুড়ার দুপচাঁচিয়া পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলটির পরিচালনা পর্ষদের সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। টাকার হিসেব নিয়ে পর্ষদের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষক আবুল বাশার নিজের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন। ইউএনও সুফিয়া নাজিম বলেন, বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিলাশ উদ্ধারনীলফামারীর জলঢাকা থানা পুলিশ তিস্তা খাল থেকে মোহছেনা (৩৫) নামের এক গৃহবধূর লাশ গত বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেলিন আলমগীর জানান, পশ্চিম কাঁঠালী গ্রামের দিনমজুর বজুর স্ত্রী মোহছেনা স্বামীর সঙ্গে ঝগড়া করে বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নীলফামারী প্রতিনিধি৮০ কেজি গাঁজা জব্দময়মনসিংহের ফুলপুর থানার সলঙ্গা ও গুমগাঁও গ্রামে গতকাল শুক্রবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯-এর একটি দল অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। র্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গাঁজাচাষি। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮০ কেজি গাঁজা জব্দ করা হয়।ময়মনসিংহ অফিস