একনজরে
মাটিচাপায় মৃত্যুবন্দর উপজেলার কুতুবপুর হরিপুর এলাকায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মাটির চাপা পড়ে মজিবর (৪০) নামের এক রিকশাওয়ালার মৃত্যু হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার কুতুবপুর হরিপুর এলাকায় একটি বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের পাশে মাটি কাটার কাজ চলছিল। এ সময় মজিবর গর্তের পাশে বসা ছিলেন। গর্তের মাটি ধসে তিনি নিচে পড়ে গেলে মাটির চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধিশীতজনিত রোগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীতজনিত রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল গ্রামে গতকাল শনিবার সকালে সৈয়দ হোসেন (৭০) ও উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে শুক্রবার গভীর রাতে ফুলবননেছা (৯৫) মারা যান। শীতজনিত রোগে এর আগে গত বুধ ও বৃহস্পতিবার আখাউড়ায় পাঁচ ব্যক্তি মারা যান। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিসেতু উদ্বোধনসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভমবমি সেতু উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান গতকাল শনিবার বিকেল চারটার দিকে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) লুত্ফুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিছাত্রের মৃত্যুহবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে নতুন বই নিতে এসে এক ছাত্র মারা গেছে। তার নাম আকাশ চৌধুরী। সে ওই ইউনিয়নের আলেকপুর গ্রামের ফরাশ উদ্দিনের ছেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামরুল ইসলাম জানান, আকাশ গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে দৌড়ে এসে বিদ্যালয়ের ফটকের সামনে পড়ে যায়। তাকে তাত্ক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক আকাশকে মৃত ঘোষণা করেন। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিভিত্তিপ্রস্তর স্থাপনফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কামারগ্রাম কাঞ্চন একাডেমি চত্বরে গতকাল শনিবার প্রয়াত কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের উদ্যোগে কাঞ্চন মুন্সি গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আরিফুর রহমানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার খোন্দকার শওকত হোসেন। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিভূমিহীন সম্মেলনকুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ মাঠে গত শুক্রবার ভূমিহীনদের বার্ষিক ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সংগঠক জাহাঙ্গীর আলম, মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক সরকার, ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি আয়ুব আলী প্রমুখ। সম্মেলনে আলমগীরকে সভাপতি ও আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিদুই শিক্ষককে সংবর্ধনাচাঁদপুরের হাইমচরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুই প্রবীণ শিক্ষক এম এ ইউসুফ মিয়া ও এ আর সুলতান মাহমুদকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। গত শুক্রবার বিকেলে দুর্গাপুর উচ্চবিদ্যালয় মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান। চাঁদপুর প্রতিনিধিপল্লিমেলার উদ্বোধন‘পল্লিকবি জসীমউদ্দীনকে সত্যিকারভাবে আবিষ্কার করতে হলে তাঁকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।’ গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর সদরের জসীম ফাউন্ডেশনের উদ্যোগে গোবিন্দপুর গ্রামের পল্লিকবির ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী পল্লিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। ফরিদপুর অফিস