একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ নেতা গ্রেপ্তারলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী এলাকায় শনিবার সন্ধ্যায় চোরাই পথে আনা একটি ভারতীয় মোটরসাইকেলসহ সোহেল রানা (২৮) নামের একজন ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিডিআর। সোহেল পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিডিআর ও পাটগ্রাম থানা সূত্রে জানা গেছে, পানবাড়ী বিওপির বিডিআরের টহলদল সোহেলকে ধাওয়া করে পানবাড়ী এলাকার কুঁজারবাজার থেকে আটক করে পাটগ্রাম থানায় সোপর্দ করে। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিনবীনবরণ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রোববার প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল জলিল মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী, কবি আসাদ চৌধুরী, কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল হক, তুহীন ওয়াদুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মতিউর রহমান। নিজস্ব প্রতিবেদক, রংপুর দুই পালা চালুর দাবি কক্সবাজার শহরের কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দুই পালা চালু, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার সকাল ১০টায় অভিভাবকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রেজাউল করিম, বেগম খোরশেদ আরা হক, কানন পাল, ফজলুল কাদের চৌধুরী প্রমুখ। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার শীতবস্ত্র বিতরণমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সেনাবাহিনীর ৫২ পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রোববার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশনের প্ল্যাটফর্মে ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শফি উদ্দিন পিএসসি এসব শীতবস্ত্র বিতরণ করেন। উপস্থিত ছিলেন মেজর মোস্তাফিজুর রহমান। এ সময় বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক নারীপুরুষের মধ্যে সোয়েটার বিতরণ করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল শফি উদ্দিন জানান, ব্রিগেডের কর্মকর্তা ও জওয়ানদের নিজস্ব উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি