একনজরে
বিক্ষোভ সমাবেশরংপুরে বিভাগের কার্যক্রম চালু ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার আমরা রংপুরবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিক্ষোভ মিছিল শেষে জেলা শিশু একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা তোহাম্মেল হোসেন, ব্যবসায়ী শামীম খান প্রমুখ। বর্তমান সরকারের এক বছরেও রংপুর বিভাগের কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। নিজস্ব প্রতিবেদক, রংপুরবাওয়ালির মৃত্যুসুন্দরবনে গোলপাতা কাটতে গিয়ে বাঘের আক্রমণে এক বাওয়ালির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মোল্লাখালীতে। নিহত ব্যক্তির নাম লোকমান বিশ্বাস (৫০)। তিনি শ্যামনগর উপজেলার বিড়ালক্ষ্মী গ্রামের মান্দার বিশ্বাসের ছেলে। তাঁরা তিন ভাই গত শনিবার বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে গোলপাতা কাটতে গিয়েছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ধর্ষণের শিকারবগুড়ার শেরপুরের বেড়েরবাড়ী গ্রামে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী ৭ জানুয়ারি ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনা নিয়ে ওই ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ গত সোমবার রাতে তা এজহার হিসেবে গ্রহণ করে। বাদীর অভিযোগ, গ্রামের বখাটে সাদ্দাম হোসেন (২২) দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে মাদ্রাসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। ৭ জানুয়ারি মাদ্রাসায় যাওয়ার পথে মোল্লার আঁড়া এলাকায় ওই বখাটে তাঁর মেয়েকে ধর্ষণ করে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিগণপিটুনিতে নিহতলালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের হিরামানিক গ্রামে ৯ জানুয়ারি মনছার আলী নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, রিকশাচালক মনছার আলীকে গরু চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় গত ১০ জানুয়ারি পাল্টাপাল্টি মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফয়জুর রহমান জানান, দুটি মামলারই তদন্ত চলছে। লালমনিরহাট প্রতিনিধি