একনজরে
১৫ ঘণ্টা বিদ্যুত্হীনকক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবার ১৫ ঘণ্টা বিদ্যুত্ ছিল না। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অফিস-আদালতে কাজকর্ম ব্যাহত হয়। মঙ্গলবার ভোর সাড়ে চারটায় উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলীতে পল্লী বিদ্যুতের একটি টাওয়ার ভেঙে যাওয়ার পর থেকে গোটা উপজেলা টানা ১৫ ঘণ্টা বিদ্যুত্হীন ছিল। সন্ধ্যা সাড়ে সাতটায় বিদ্যুত্ সরবরাহ ফের চালু হয়। মহেশখালী পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) স্বদেশচন্দ্র সাহা রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিপৌর ভবনে তালাকুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার কর্মচারীরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত মঙ্গলবার পৌর ভবনে তালা মেরে বিক্ষোভ করেছেন। দাবি না মানা পর্যন্ত তাঁরা লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, পৌরসভার ৩৮ জন কর্মচারী ১১ মাস ধরে বেতন পাচ্ছেন না। বকেয়া বেতন আদায়ে ব্যর্থ হয়ে মঙ্গলবার দুপুরে তারা পৌর ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন। পৌর মেয়র তৌহিদুল ইসলাম আলম জানান, আর্থিক সংকটের কারণে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিজরিমানা আদায়সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর এলাকার বিভিন্ন স্থানে কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে গত মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত নয়টি ইটভাটা থেকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে আদালত উল্লাপাড়ার তিনটি ও শাহজাদপুরের ছয়টি ইটভাটা থেকে এ জরিমানা আদায় করেন। একই সঙ্গে ইটভাটাগুলো থেকে ২০০ মণ কাঠ জব্দ করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিগাজীপুরের কাপাসিয়া বাজারের ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোহাম্মদ আলী সভাপতি, মোজাম্মেল হক সাধারণ সম্পাদক ও মেজবাহউদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমাজকল্যাণ সম্পাদক পদে বিল্লাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. মোজাম্মেল হক। গাজীপুর প্রতিনিধি