একনজরে
প্রেমের মূল্য...গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে প্রেমের মূল্য দিতে গিয়ে গত মঙ্গলবার একসঙ্গে বিষপান করে প্রেমিক-প্রেমিকা। প্রেমিক রানা চৌধুরী (১৭) মারা গেলেও শেষ পর্যন্ত প্রেমিকা বেঁচে যায়। বছরখানেক আগে থেকে চলা প্রেমে বাধা আসে তাদের পরিবার থেকে। চাপও বাড়তে থাকে। একপর্যায়ে দুজন একসঙ্গে মরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক গত মঙ্গলবার বিকেলে বাড়ির উঠোনে এক শিশি কীটনাশক দুজনে ভাগাভাগি করে পান করে। গোপালগঞ্জ প্রতিনিধিউদ্দীপনা-চাঞ্চল্যপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ঢাকা-দিল্লি যৌথ ঘোষণায় সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়নের প্রস্তাব থাকায় সৈয়দপুর রেলওয়ে কারখানায় ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। কারখানার মিলরাইট শপে (উপকারখানা) কর্মরত রেলওয়ে শ্রমিক লীগের সম্পাদক মোখছেদুল মোমেন জানান, এই প্রস্তাব রেল উন্নয়নের সম্ভাবনাকে নতুন গতি দেবে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক ইফতিখার হোসেন জানান, কারখানার আধুনিকায়নে ইতিমধ্যেই একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিহামলায় নিহতগরুর শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুই প্রতিবেশীর মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে জমির মালিক শফিক (৪৫) ও তাঁর ছেলে মাঈন উদ্দিনের (২০) হামলায় গরুর মালিক মাহমুদুল হক (৬০) অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে ধরাধরি করে তাঁর বাড়িতে নেয়। একই দিন সন্ধ্যা ছয়টায় তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে হাতিয়ার হরনী ইউনিয়নের ইউনুছপুর গ্রামে। স্থানীয়রা শফিক ও মাঈন উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে। হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিবিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামে গত মঙ্গলবার বিকেলে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শাহ আলম (৫৫) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হক জানান, বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের ডাল কাটতে ওঠেন শাহ আলম। এ সময় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঝালকাঠি প্রতিনিধিমেলা সমাপ্ত৩১তম জাতীয় বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মুন্সিগঞ্জে প্রযুক্তিমেলা গতকাল বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। শহরের পুরাতন কাচারীতে মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গত মঙ্গলবার এই মেলা শুরু হয়। তিন দিনের এই মেলার সমাপনী দিনে গতকাল সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মমতাজ বেগম মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মেলায় মোট ২৮টি স্টল বসে। মুন্সিগঞ্জ প্রতিনিধিশিশু শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জ পৌরশহরের জলিলপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম রুবেল মিয়া (১১)। শিশুটির সহপাঠীরা জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ক্লাসে বেঞ্চে বসা নিয়ে রুবেলের সঙ্গে কয়েক সহপাঠীর ঝগড়া হয়। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তাদের মধ্যে আবারও ঝগড়া বাধে। এ সময় অন্যদের কিলঘুষি ও ধস্তাধস্তিতে রুবেল জ্ঞান হারিয়ে ফেলে। রুবেলের বাবা লিটন মিয়া জানান, ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন রুবেল মারা গেছে। সুনামগঞ্জ প্রতিনিধি