একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা উদ্ধারর্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা গত বৃহস্পতিবার বিকেলে মাছভর্তি একটি ট্রাক আটক করেন। পরে ওই ট্রাকে অন্যান্য মাছের সঙ্গে থাকা ৭২৪ কেজি জাটকা উদ্ধার করা হয়। ট্রাকটি চট্টগ্রাম থেকে বরিশালের ভাণ্ডারিয়ায় যাচ্ছিল। পরে ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ ও র্যাবের কর্মকর্তা মেজর হাসানের উপস্থিতিতে শহরের পুরান বাজারে ওই মাছ নিলামে সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি করা হয়। মাদারীপুর প্রতিনিধিহরিণের মাংসবরগুনার পাথরঘাটা থানার পুলিশ ১২ কেজি হরিণের মাংসসহ হারুন নামের এক ব্যক্তিকে আটক করেছে। গত বৃহস্পতিবার সকালে পাথরঘাটা পৌর এলাকার ইমান আলী রোডের একটি মাছের আড়ত থেকে এই মাংস উদ্ধার করা হয়। এ সময় আড়তের মালিক হারুনকে পুলিশ আটক করে। আটক হারুনকে মাংসসহ স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। হারুনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বরগুনা