একনজরে
পুলিশে সোপর্দচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথধামে ছিনতাইকালে অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার দুপুর ১২টার দিকে চন্দ্রনাথধামে তীর্থ করতে আসা পুণ্যার্থীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয় তারা। এ সময় তাদের হামলায় দুজন আহত হয়। এ ঘটনার পর আবারও ছিনতাইয়ের চেষ্টার সময় তীর্থযাত্রীরা প্রথমে তিনজন ও পরে দুজনকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিবাঁচানোর অঙ্গীকার‘আসুন ধরিত্রীকে বাঁচাই, পরিবেশ বিপর্যয় রোধ করি’—এ অঙ্গীকার করেছে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা মাদক ও দুর্নীতিকে ‘না’ বলেছেন। শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়ে ওই অঙ্গীকার করেন। কুমিল্লা শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন কাবিলা ক্যাম্পাসে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আবদুল মতিন খসরু। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাসড়ক ও বিদ্যালয়চাঁদপুরের শাহরাস্তিতে সাড়ে চার কিলোমিটার সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাস্তার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি একই দিন উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন ও বিদ্যালয়ের ভবনের পুনর্নির্মাণের উদ্বোধন করেন। উদ্বোধনকালে রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের সময় করা সব অঙ্গীকার বাস্তবায়ন করা হচ্ছে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিমৌন মিছিলবাসশ্রমিকদের হাতে ছাত্র-শিক্ষক প্রহূত হওয়ার প্রতিবাদে শনিবার গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন, কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল করেছেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে কলেজের জিএস আল হুসাইন মামুন, মেজবাহ উদ্দিন, অহিদুর রহমান, আমিনুর ইসলাম প্রমুখ ক্তব্য দেন। গোপালগঞ্জ প্রতিনিধি