একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র উদ্ধারসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনিবাড়ী বাজার এলাকা থেকে শুক্রবার রাত আটটার দিকে র্যাব অভিযান চালিয়ে একটি রাইফেল ও দুটি গুলি উদ্ধার করেছে। সিরাজগঞ্জ র্যাব ১২-এর অধিনায়ক মো. শহিদ উল্লাহ জানান, রান্ধুনিবাড়ী বাজারসংলগ্ন একটি স্থানে চার-পাঁচজন চরমপন্থী গোপনে সভা করছিল এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পালিয়ে যায়।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জকম্বল বিতরণরোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ও প্রথম আলোর বন্ধুসভার সহায়তায় শনিবার ৯৫ জন প্রতিবন্ধীসহ ১৪৫ জনকে কম্বল দেওয়া হয়। নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) চত্বরে কম্বল বিতরণ করেন রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, নঈমুল বারী, সভাপতি গোলাম রশীদ, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সদস্য রাকিব, বাশির, রবিউল প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জগণিত উত্সব‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে যশোরে মনিরামপুরে শনিবার গণিত উত্সবের আয়োজন করা হয়। মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সকাল নয়টায় উত্সবের উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার। অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ খান টিপু সুলতান।  মনিরামপুর (যশোর) প্রতিনিধিসার জব্দঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল নামক স্থানে শুক্রবার রাতে পুলিশ এক টন চোরাই এমওপি সার উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুত্ফুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লুত্ফুর রহমানের গুদামঘর থেকে ওই সার জব্দ করে। জব্দ করা প্রতি কেজি সারের দাম ২৫ টাকা।  নিজস্ব প্রতিবেদক, ফেনীবাঘের আক্রমণে...সুন্দরবনে কাঁকড়া ধরতে ও গোলপাতা আহরণ করতে গিয়ে গত দুই দিনে বাঘের আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম তেজারাত আলী গাজী ও রুহুল আমীন সরদার। সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের বড় কিয়াখালী ও ডিঙিমারী এলাকায় এ ঘটনা ঘটে। সাতক্ষীরা রেঞ্জের স্টেশন কর্মকর্তা রেজাউল করিম জানান, বন বিভাগের বনরক্ষী ও গ্রামবাসীর একটি দল সন্ধ্যার দিকে গহিন বন থেকে তেজারত আলী গাজীর (৪০) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা