একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক উত্সব ‘এসো হে বন্ধু.., মিলিত হই যুক্তির উত্সবে’ এই স্লোগানের মধ্য দিয়ে গত শনিবার লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো প্রথম এলপিডিএস বিতর্ক উত্সব ও কর্মশালা ২০১০। বৃহত্তর নোয়াখালীসহ সারা দেশের তিন শতাধিক বিতার্কিক এতে অংশ নেয়। লক্ষ্মীপুর পলিটেকনিক ডিবেটিং সোসাইটির আয়োজনে ও লক্ষ্মীপুর ডিবেট ফেডারেশনের সহযোগিতায় এ উত্সব হয়। উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম সরকার। পরে অতিথি ও বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। লক্ষ্মীপুর প্রতিনিধিরিদওয়ানকে সংবর্ধনাপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গাজীপুর থেকে মেধা তালিকায় প্রথম এবং সারা দেশে সম্মিলিতভাবে ১৫তম স্থান অধিকার করেছে রিদওয়ান। সে গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চবিদ্যালয়ের ছাত্র। তার বাবা মো. আশরাফুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ১৪ জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংবর্ধনার আয়োজন করে। জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন। গাজীপুর প্রতিনিধিদুই সন্ত্রাসী গ্রেপ্তার রাজশাহীর বাগমারায় কিশোর অপরাধ দল ‘আব্বু বাহিনী’র দুই সদস্যকে গত রোববার ভোরে পুলিশ গ্রেপ্তার করেছে। উপজেলার হামিরকুত্সা ইউনিয়নের রায়াপুর গ্রামের মজনু ও শাহিন নামের ওই দুই কিশোরকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই কিশোর চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তারা নিজেদের আব্বু বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছে। পুলিশ জানায়, মজনুর চাচা আবুল হোসেন সাজা পাওয়া পলাতক জেএমবি সদস্য। নিজস্ব প্রতিবেদক ও বাগমারা (রাজশাহী) প্রতিনিধিডাকাতিখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার থলিপাড়া গ্রামে মোটরসাইকেল আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে লতিফ মিয়া, জাহাঙ্গীর হোসেন ও রুবেল হোসেন নামের তিন ব্যক্তি মোটরসাইকেলে করে ডাইনছড়ি যাওয়ার সময় থলিপাড়ায় আট-দশজন সন্ত্রাসী মোটরসাইকেলের গতি রোধ করে। তারা ওই তিনজনের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসেট ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।  মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিনোটবই উদ্ধারপাবনা শহরের তাজ লাইব্রেরিতে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০০টি নোটবই উদ্ধার করে দুই হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই লাইব্রেরি থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২০০টি নোটবই উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়।  পাবনা অফিসসংঘর্ষে আহত ৯ সিলেটে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের আলাদা দুটি সংঘর্ষে আহত হয়েছেন নয়জন। গত রোববার রাতে নগরের বাগবাড়ি এলাকা ও দক্ষিণ সুরমা এলাকার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে এ সংঘর্ষ হয়। এদিকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে রাত সাড়ে আটটায় ডাইনিংয়ে ভাত খাওয়া নিয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সাখাওয়াত হোসেন, ফরিদউদ্দিন, মজনু দেওয়ান উজ্জ্বল আরিফসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী। সিলেট প্রতিনিধি যাবজ্জীবন কারাদণ্ডসিলেটে মাদক ব্যবসার দায়ে মোহাম্মদ মকসুদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বেলায়েত উল্লাহ এ রায় দেন। মকসুদের (৩৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে। ২০০৮ সালের ৫ এপ্রিল ১০০ গ্রাম হেরোইনসহ সিলেট নগরের ভার্থখোলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেটসংঘর্ষে আহত ২০হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় দুই পক্ষের লোকজন একে অন্যের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গ্রামের ছোয়াব মিয়ার সঙ্গে একই গ্রামের সিরাজ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত রোববার ও গতকাল দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, একপক্ষের ছোয়াব মিয়া ও অন্যপক্ষের মাশুক মিয়াকে আটক করা হয়েছে।  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি