একনজরে
চেয়ারম্যানের নির্দেশচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের ২০টি সরকারি গাছ স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাহার আলীর নির্দেশে গত শনিবার কেটে ফেলা হয়েছে। কেন্দ্রের উপসহকারী চিকিত্সা কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন গাছ কাটার সত্যতা নিশ্চিত করেছেন। চেয়ারম্যান গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, ‘গাছগুলো ঝড়ে উপড়ে যাওয়ায় লোকজন ডালপালা কেটে নিয়ে যাচ্ছিল। তাই সেগুলো কেটে স্বাস্থ্য উপকেন্দ্রে রাখা হয়েছে এবং বিষয়টি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’ নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জক্লাস শুরুটিএমএসএস মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় ব্যাচের ছাত্রছাত্রীদের পরিচিতি ও পাঠদান গত সোমবার শুরু হয়েছে। টিএমএসএসের কেন্দ্রীয় মিলনায়তনে ক্লাসের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহউপচার্য মুহম্মদ নুরুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলী। টিএমএসএসের নির্বাহী পরিচালক ও মেডিকেল কলেজের চেয়ারম্যান হোসনে-আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবিএম আবদুল হান্নান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল করিম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, বগুড়াউঠানে ছিনতাইবাড়ির উঠানে রান্না করার সময় এক দুর্বৃত্ত মেনুকা বিশ্বাস (৩৫) নামে এক গৃহবধূর দুই কান থেকে দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে। রোববার রাতে বাগেরহাটের মংলা পৌরসভার কুমারখালী এলাকার শচীন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মেনুকাকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার দুই কানে ১০টি সেলাই দেওয়া হয়। মেনুকার স্বামী শচীন্দ্রনাথ বিশ্বাস জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই ঘটনা ঘটে। বাগেরহাট প্রতিনিধি ও মংলা সংবাদদাতাবহিষ্কার ৩৭নকলের অভিযোগে বহিষ্কার হয়েছেন পাবনা সরকারি মহিলা কলেজের এক শিক্ষক ও ৩৬ জন পরীক্ষার্থী। গত সোমবার পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ম্যাটিরিয়া মেডিকা বিষয়ের পরীক্ষার সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির নকলের অভিযোগে তাঁদের বহিষ্কার করেন। তিনি জানান, ওই কলেজে পরীক্ষার নামে নকলের উত্সব বসে—দীর্ঘদিন ধরে এ অভিযোগ শোনা যাচ্ছিল। সোমবার কলেজের ম্যাটিরিয়া মেডিকা বিষয়ে পরীক্ষার সময় সেখানে গেলে সেই চিত্রই পাওয়া যায়। পাবনা অফিস