একনজরে
তথ্যসেবা কেন্দ্রখাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। গত সোমবার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বাংলাদেশ সরকারের ওয়েবসাইট চালুর মাধ্যমে তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. মঈন খান। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ধম্মবীর চাকমা। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিজুয়া ও অনুষ্ঠান বন্ধনোয়াখালীর সেনবাগের নলদিয়ায় মেলার নামে জুয়া ও অশ্লীল বিচিত্রা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার হারুন-উর রশিদ হাযারী অভিযান চালিয়ে এসব বন্ধ করেন। গত ১৫ জানুয়ারি থেকে সেনবাগের নলদিয়া গ্রামের মরহুম দেওয়ান হাফেজ আবদুর রশিদের মাজার প্রাঙ্গণে ১০ দিনব্যাপী এই মেলা শুরু হয়। কিন্তু সেখানে অবাধে জুয়া ও বিচিত্রা অনুষ্ঠানের নামে অশ্লীল যাত্রা পরিবেশন করা হয়। নোয়াখালী অফিসআহ্বায়ক কমিটিবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় উদীচীর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বেলা তিনটায় উপজেলার অংকুর কিন্ডারগার্টেনে উপজেলা উদীচীর সভাপতি নারায়ণচন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আবদুস ছালাম, উদীচীর সম্পাদক বরুণ সাহা, গোলাম মোস্তফা, বাদল বিশ্বাস প্রমুখ। পরে নারায়ণচন্দ্র দাসকে আহ্বায়ক এবং বরুণ সাহা ও বার বিশ্বাসকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বরিশাল অফিসফেরার সময় মৃত্যুসিলেট বিভাগের সবচেয়ে বড় আকর্ষণ শমশেরনগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফুটবল খেলা উপভোগ করে বাড়ি ফিরে যাওয়ার সময় মাঠের অদূরে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক বৃদ্ধ। গত মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাগান রোডে এ ঘটনাটি ঘটে। মৃত আলতাফ মিয়া (৬০) কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট গ্রামের বাসিন্দা। পেশায় ঘটক আলতাফ ছিলেন ফুটবলপ্রেমী। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিইটভাটায় অভিযানটাঙ্গাইলের আটটি ইটভাটায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে সাত হাজার ২৪০ সিএফটি কাঠ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০টি ইটভাটা থেকে চার লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেজর মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতকে সহযোগিতা করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং উদ্ধার করা কাঠ বন বিভাগের হেফাজতে রয়েছে। টাঙ্গাইল অফিস