একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী বন্ধুমেলাআজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মিলনায়তনে ‘মাদকবিরোধী বন্ধুমেলা’ উদ্বোধন করা হবে। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই বন্ধুমেলায় জেলার সুধীসমাজের নেতৃস্থানীয় ব্যক্তিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষেরা উপস্থিত থাকবেন। কিশোরগঞ্জ, কটিয়াদী, নিকলী, তাড়াইল উপজেলার বন্ধুসভাসহ ১০টি কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেবেন। অনুষ্ঠানে থাকবে ‘বদলে যাও বদলে দাও’ গান, মাদকবিরোধী শপথ, আলোচনা, নাটক, ছড়া ও কবিতা পাঠ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী এবং কনসার্ট। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জআবার চালু হচ্ছেঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া অংশের মোগড়াবাজার এলাকার ক্ষতিগ্রস্ত হাওড়া সেতুর ওপর একটি বেইলি সেতু স্থাপন শেষে আজ শুক্রবার থেকে এই সড়ক চালু হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন গতকাল এ তথ্য দেন। গত শুক্রবার সড়কটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিজস্ব আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিচাঁদাবাজির মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির (একাংশের) সাধারণ সম্পাদক ইয়াকুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলায় বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার বলেন, ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে মৌলভীবাজারের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মাসুক বকসের করা মামলায় ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সিরাজনগর গ্রামের বাসিন্দা মাসুক বকস গত ২৯ ডিসেম্বর এ মামলা করেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি হেরোইন ও রিভলবার উদ্ধারসিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা এক কেজি হেরোইন ও রেললাইন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছেন। র্যাব-৯-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বাস থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ওই হেরোইন উদ্ধার করা হয়। তা ছাড়া দক্ষিণ সুরমার রেলওয়ে স্টেশনসংলগ্ন মোমিনখোলা এলাকায় রেললাইনের ওপর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। সিলেট প্রতিনিধিকবর খননকালেবগুড়ার আদমদীঘি উপজেলার কোঁচকুড়ি গ্রামে বুধবার সন্ধ্যায় কবর খনন করার সময় রাইফেলের ৭৫টি তাজা গুলি পাওয়া গেছে। পুলিশ জানায়, বুধবার দুপুরে গ্রামের সালেহা বেওয়া (৭০) মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় তাঁর কবর খনন করার সময় পারিবারিক গোরস্থান থেকে গ্রামবাসী গুলিগুলো উদ্ধার করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক খন্দকারের মাধ্যমে সেগুলো আদমদীঘি থানায় জমা দেওয়া হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি সর্বস্ব লুট কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঝর্ণা বেগম দুই শিশুসন্তান দোলন (১২) ও হূদয়কে (১০) নিয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে তাঁর স্বামী দিদারুল আলম বাড়ি ফিরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে না খেয়েই ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন, ঘরের সবকিছু তছনছ। পরে অচেতন অবস্থায় ওই তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিশিশুমেলা শুরু‘শিশু সুরক্ষার অধিকার, দিনবদলের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে গত বুধবার থেকে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশুমেলা। এ উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। এর পর একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। মেলায় গতকাল দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোয়াখালী অফিসপানিতে ডুবে মৃত্যুচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান নামক স্থানে রেখামণি নামে আড়াই বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। দানু মিয়ার মেয়ে রেখামণি বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সে উঠানের পাশের পুকুরে পড়ে যায়। রেখামণিকে পানিতে ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি