একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯০ দিনের মধ্যে...সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন-উল-মুলকের পদ অবৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিল আবেদন না মঞ্জুর করে নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে ওই পদে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার সাতক্ষীরা নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল অতিরিক্ত জেলা জজ-১-এর বিচারক মো. শরিফউদ্দিন আজাদ এ রায় দেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসম্মেলন অনুষ্ঠিতকৃষক ও খেতমজুরদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে গত বৃহস্পতিবার জেলা সম্মেলন হয়েছে। সম্মেলন শেষে নতুন জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলন শেষে আবদুর রব সরদারকে সভাপতি, জলিলুর রহমানকে সাধারণ সম্পাদক ও শাহ আজিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। বরিশাল অফিস