একনজরে
সরকার আন্তরিকসংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, বর্তমান সরকার দেশের আদিবাসী সমস্যার সমাধানে অত্যন্ত আন্তরিক। তাই হিন্দু, বৌদ্ধ, পার্বত্য, সমতলসহ সব ধরনের আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছে। গত শুক্রবার দুপুরে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে আদিবাসী সাংস্কৃতিক মেলার আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ইংগেবর স্টোফরিং ও সাংসদ ইকবালুর রহিম। দিনাজপুর অফিসআত্মসাতের মামলায়বাগেরহাটে ভিজিডির চাল ওজনে কম দেওয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক দুই ইউপি সদস্যকে শুক্রবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামের মাহফুজ মোল্লা ওই দুই ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন। চাল বিতরণের দায়িত্বে নিয়োজিত ট্যাগ অফিসার ও কচুয়া উপজেলা মত্স্য কর্মকর্তা বিপুল চন্দ্র পালকে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানিয়েছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। বাগেরহাট প্রতিনিধিপ্রকল্প পরিদর্শনভারতের সাত সদস্যের সরকারি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জে যমুনা নদীর পরীক্ষামূলক খনন প্রকল্প পরিদর্শন করেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেক জানান, যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু থেকে ২২ কিলোমিটার উজান (উত্তর দিক) পর্যন্ত পরীক্ষামূলক নদী খননের কাজ শুরু হবে। মূলত ভারত সরকারের সহযোগিতায় এই কাজ শুরু হওয়ার কথা। বিষয়টি দেখার জন্যই প্রতিনিধিদল এসেছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসংঘর্ষে নিহতকুড়িগ্রামের উলিপুরের পাণ্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামে শুক্রবার জমিসংক্রান্ত বিবাদের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছে। জমি নিয়ে চলা বিরোধ মেটাতে শুক্রবার সকালে গ্রাম্য সালিশের একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে আকবর আলীর মৃত্যু হয়। আহত অন্য দুজনকে উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম