একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতবস্ত্র দাবিঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী কল্যাণ সমিতি প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের দাবিতে গত শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন করেছে। এতে দুই শতাধিক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শীতবস্ত্রের অভাবে প্রতিবন্ধীরা প্রচণ্ড কষ্ট পাচ্ছে। শীতার্ত মানুষের চাপে প্রতিবন্ধীরা শীতবস্ত্র সংগ্রহ করতে পারে না। শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে। ঠাকুরগাঁও প্রতিনিধিযানবাহনে আদালতঢাকা-খুলনা মহাসড়কের নওপাড়া এলাকায় চলাচলকারী বিভিন্ন যানবাহনে গত শনিবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন ফরিদপুরের মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল। তিনি জানান, ফিটনেস না থাকা, লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগে ১৯টি যানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ফরিদপুর অফিসমাছ নিধনজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আছরাঙ্গা দিঘিতে বিষ ঢেলে গত শুক্রবার রাতে বিভিন্ন প্রজাতির ৬০০ মণ মাছ মেরে ফেলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ মাছ নিধন করা হয়েছে বলে পুকুরটির ইজারাদার আশরাফ আলী অভিযোগ করেছেন। ২৫ একর আয়তনের পুকুরটি সাড়ে চার লাখ টাকায় ইজারা নেওয়া হয়েছিল। এতে তাঁর প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ইজারাদার দাবি করেন। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিপ্রকাশনা উত্সবব্রিটিশ ও পাকিস্তান আমলের বামপন্থী নেতা ও নেত্রকোনার প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের প্রাণপুরুষ সত্য কিরণ আদিত্যের জীবনী নিয়ে প্রকাশিত গ্রন্থ সত্য কিরণ আদিত্য স্মারক গ্রন্থ-এর প্রকাশনা উত্সব গত শনিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে হয়েছে। স্মারক গ্রন্থ উন্মোচন করেন নেত্রকোনা-২ আসনের সাংসদ আশরাফ আলী খান ওরফে খসরু। আলোচনা সভায় শাহ আবদুল মোত্তালিবের সভাপতিত্বে বক্তব্য দেন যতীন সরকার, এম এ হামিদ খান প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধিহাতির তাণ্ডবকক্সবাজারের টেকনাফ উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যহাতির পাল তাণ্ডব চালাচ্ছে। গত কয়েক দিনে হাতির পাল দুটি বসতঘর ভাঙচুর করেছে এবং শতাধিক সুপারি ও ৫০টি কলাগাছ ভেঙে ফেলেছে। একই সঙ্গে হাতির পাল মরিচ, মুলা, ভুট্টা ও তরমুজের খেত নষ্ট করেছে। সহকারী বন সংরক্ষক কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, পাহাড়ে খাদ্যসংকট ও বিচরণভূমিতে ঘরবাড়ি নির্মাণ করায় বন্যহাতির পাল লোকালয়ে এসে খেতের ফসল ও গাছপালা নষ্ট করছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি