একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান মেলাগোপালগঞ্জে বিজ্ঞান, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রোববার বিকেলে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে এম খায়রুল আলম খান তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ এস এম মকফুর হোসেন, হাবিবুর রহমান, আল হুসাইন মামুন প্রমুখ। মেলায় গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করবে। গোপালগঞ্জ প্রতিনিধি৯ গরুচোর গ্রেপ্তারসিরাজগঞ্জের সলঙ্গা থানার গোরবান্ধা গ্রামের রিপনের বাড়ির গোয়াল থেকে শুক্রবার রাতে ছয়টি গরু চুরি হয়। এ ঘটনায় সলঙ্গা থানা পুলিশ সদর উপজেলার কান্দাপাড়া থেকে সাইফুল নামের এক ব্যক্তিকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে শহরের মাসুমপুরে শহিদ কসাইয়ের বাড়ি থেকে দুটি, রেজাউলের বাড়ি থেকে দুটি ও ইসলামপুর গ্রামের মন্টুর বাড়ি থেকে দুটি গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কসাই শহিদ, আসলাম, সুমন, আসাদ, সাগর, আসলাম মন্টু, মিলন ও রেজাউলকে গ্রেপ্তার করে। রোববার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ প্রতিবাদ সভাচুয়াডাঙ্গার এলজিইডির কার্যালয় থেকে দরপত্র ছিনতাই ও ঠিকাদার লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ঠিকাদারেরা রোববার দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরি চত্বরে প্রতিবাদ সভা করেন। সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খন্দকার আব্দুল জব্বার, আজিজুর রহমান, আজিবার রহমান। ২১ জানুয়ারি চুয়াডাঙ্গা এলজিইডির কার্যালয়ের বাক্স ভেঙে দুর্বৃত্তরা তিন লাখ ৭০ হাজার টাকার পে-অর্ডারসহ দুটি দরপত্র নিয়ে যায়। চুয়াডাঙ্গা প্রতিনিধি জরিমানাভ্রাম্যমাণ আদালত গত রোববার উল্লাপাড়ার রাজমান বাজারে জালাল উদ্দিন নামের এক সার বিক্রেতার দোকান থেকে সাত বস্তা ভেজাল জিপসাম সার ও ১২ প্যাকেট ম্যাগনেসিয়াম সার উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলেন। আদালত জালালকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি