একনজরে
সিভিল সার্জনের জামিন ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার লালমনিরহাটের সিভিল সার্জন মো. আবদুস ছোবহান জামিন পেয়েছেন। জেলার মুখ্য বিচারিক হাকিম আবু মনসুর মো. জিয়াউল হক গত সোমবার এ জামিনের আদেশ দেন। একই মামলার অন্য আসামি হিসাবরক্ষক আবদুল্লাহ হেল হাফিজের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত রোববার বিকেলে দুদক ও র্যাবের একটি যৌথ দল সিভিল সার্জন আবদুস ছোবহানকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করে। লালমনিরহাট প্রতিনিধিমদ্যপানে মৃত্যুসিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঢেকুরিয়া গ্রামে বিষাক্ত মদ পান করে গত সোমবার রবিলাল দাস (৩৫) ও তাঁর স্ত্রী বুলবুলি দাসের (৩০) মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সক মাহবুব জানান, ঢেকুরিয়া গ্রামের ওই দম্পতি গত রোববার রাতে বাড়িতে নিজেদের তৈরি মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীকে নিয়ে রবিলাল রাতেই স্বাস্থ্যকেন্দ্রে যান। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির পর সোমবার তাঁদের মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবোমা হামলাচাঁদা না দেওয়ায় গত সোমবার সন্ত্রাসীদের বোমা হামলায় মেহেরপুরের গাংনী উপজেলায় দুই পান ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁরা হলেন, কাজীপুর গ্রামের জিয়াউর রহমান (৩৫) ও সাহেবনগর গ্রামের শাহজাহান আলী (৩২)। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা জানান, বাড়ি থেকে পানের বরজে যাওয়ার পথে গাংনীর তালতলা মাঠের কাছে তাঁরা বোমা হামলার শিকার হন। কদিন ধরে সন্ত্রাসীরা তাঁদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিচ্ছিল। মেহেরপুর প্রতিনিধি১০৩টি গাছ...ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি রাস্তার দুই পাশের ১০৩টি চারাগাছ গত সোমবার ভোররাতে ভেঙে ফেলা হয়েছে। দৌলতপুর আইসিএম ক্লাবের সদস্যরা দৌলতপুর ইউনিয়ন পরিষদের সঙ্গে অংশীদারের ভিত্তিতে কৃষি সম্প্রসারণ বিভাগের অধীনে উপজেলার কোনপাড়া-খুড়িয়াপাড়ার দুই কিলোমিটার রাস্তার দুই পাশে গত বর্ষায় এক হাজার গাছের চারা রোপণ করেছিলেন। ১০৩টি গাছ ভাঙার ঘটনায় ক্লাবের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিকমিটি বাতিল শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে নওগাঁ জেলা শাখার যুবলীগ কমিটি বাতিল করা হয়েছে। গত সোমবার আওয়ামী যুবলীগের সহদপ্তর সম্পাদক ফজলুল হকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাতিল হওয়া কমিটি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের অনুগত ছিল। নিজস্ব প্রতিবেদক, নওগাঁ