একনজরে
সুদমুক্ত ঋণ ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনতা ব্যাংক কুড়িগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সুদমুক্ত ঋণ কর্মসূচি চালু করেছে। মঙ্গলবার দুপুরে জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিনটি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করা হয়। এ উপলক্ষে জনতা ব্যাংক ভূরুঙ্গামারী শাখায় ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান। এ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে তিনটি ইউনিয়নের ৩৯ জন ভূমিহীন ও প্রান্তিক কৃষককে তিন লাখ ১৩ হাজার টাকা প্রদান করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামকেন্দ্র স্থানান্তরের দাবিকক্সবাজারের চকরিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা তাদের কেন্দ্র স্থানান্তরের দাবিতে বিক্ষোভ করেছে। গত মঙ্গলবার দুপুরে তারা কলেজ থেকে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠায়। শিক্ষার্থীরা জানায়, চকরিয়া পৌর সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ডুলাহাজারা কলেজে তাদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তারা ডুলাহাজারা কলেজের বিকল্প হিসেবে চকরিয়া মহিলা কলেজে কেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিজসীম পল্লিমেলা শেষগত সোমবার রাতে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের কুমার নদের পাশে জসীম উদ্যানে পক্ষকালব্যাপী জসীম পল্লিমেলা শেষ হয়েছে। এ উপলক্ষে জসীম মঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শওকত হোসেন। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আফসানা, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, কবিপুত্র জামাল আনোয়ার, আবু সুফিয়ান চৌধুরী, সুপ্রিয়া দত্ত প্রমুখ। ফরিদপুর অফিস ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রতাপদীঘি গ্রামের একটি শিশুকে (১১) গত সোমবার বিকেলে একই গ্রামের আবদুর রহিম নামের এক ব্যক্তি মাছ দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিত্কার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার ও আবদুর রহিমকে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে আবদুর রহিমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির নানা মঙ্গলবার রায়গঞ্জ থানায় আবদুর রহিমের বিরুদ্ধে মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি