একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিনিময় সভানরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার রাতে স্থানীয় প্রেসক্লাবে মতবিনিময় সভা হয়েছে। ‘পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারের অন্যান্য সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক ও গণমাধ্যমের করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। এতে জেলা জজ মো. সাদেকুল ইসলাম তালুকদার, যুগ্ম জেলা জজ (প্রথম) জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরবলাশ উদ্ধারচট্টগ্রাম বন্দরের নিখোঁজ হওয়া এক শ্রমিকের লাশ বুধবার সাগরের তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই শ্রমিকের নাম আবুল খায়ের। তিনি বহির্নোঙরে বড় জাহাজে পণ্য বোঝাই ও খালাসের কাজ করতেন। গত ২০ জানুয়ারি কাজ শেষে সারবোঝাই এমভি সি সম্রাট নামে একটি জাহাজে করে তিনি তীরে ফিরছিলেন। এ সময় জাহাজটি ডুবে যায়। তখন থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামপাঁচজনের কারাদণ্ড সিলেটে পৃথক তিন মামলার রায়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত উল্লাহ ও মো. জালালউদ্দিন এ রায় দেন। রায়ে কোম্পানীগঞ্জের ফারুক আহমদকে সাত বছর, জকিগঞ্জের আবদুল হান্নান ও রফিক মিয়াকে পাঁচ বছর এবং দক্ষিণ সুরমার হোসেন ওরফে কাশেম ও সুহেল মিয়াকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেটহামলায় নিহত ময়মনসিংহে ছিনতাইয়ের মালামাল ও টাকা উদ্ধার বিষয়ে আয়োজন করা এক সালিসে অতর্কিত হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার বিকেলে জেলা সদরের গলগণ্ডা হাইস্কুল সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হচ্ছেন একই এলাকার সফিকুল ইসলাম (২৫)। আহত ব্যক্তির নাম ইমতিয়াজ আহাম্মেদ (২২)। সদর মডেল থানার পুলিশ সফিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়মনসিংহ অফিসসংঘর্ষে আহত ১০সুনামগঞ্জের জামালগঞ্জে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনকে স্বাগত জানাতে গিয়ে বুধবার স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যুবলীগের নেতা মহসিন মিয়া, সাজু মিয়া, ইসমাইল, জগন্নাথ, বাদশা, জহির মিয়াসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে সাংসদ দুই পক্ষের নেতা-কর্মীদের নিয়ে বসে বিষয়টি মিটমাট করে দিয়েছেন। এখন পরিস্থিতি শান্ত। সুনামগঞ্জ প্রতিনিধিআহ্বায়ক কমিটিবাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। লুত্ফর রহমানকে আহ্বায়ক করে গতকাল বৃহস্পতিবার নতুন এ কমিটি ঘোষণা করা হয়। সাত সদস্যের কমিটির অন্যরা হলেন শরীয়ত উল্লাহ, আজিজুল হক, সফিকুল ইসলাম, বিশ্বনাথ সাহা, নাজমুল হোসেন ও হুমায়ুন কবির। এ উপলক্ষে গতকাল সকালে নরসিংদী শহরের ভেলানগরের অস্থায়ী কার্যালয়ে লুত্ফর রহমানের সভাপতিত্বে কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, ভৈরবকুচকাওয়াজ মৌলভীবাজারের শমশেরনগরে বাংলাদেশ বিমানবাহিনীর নিয়োগ ও প্রশিক্ষণ কেন্দ্রে গত বুধবার ৩৭তম বিমানসেনা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৩১ জন নতুন বিমানসেনা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। এ ছাড়া বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, স্থানীয় সাংসদ নবাব আলী আব্বাছ খান, সিলেটের বিভাগীয় কমিশনার মো. গোলাম রব্বানী, জেলা প্রশাসক মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিআট জেলে আহতমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জৈষ্টিতলা গ্রামের পাশে মেঘনা নদীতে গত বুধবার রাতে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত আট জেলেকে কুপিয়ে আহত করেছে। গুরুতর আহত মো. খলিলকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও মো. সালাম, মো. সুরুজ্জামান, মো. রুহুল আমিন, মো. হযরত আলীকে রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। এ ঘটনায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি