একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তি দাবিঝিনাইদহে মালিকের পিটুনিতে নিহত দোকানের কর্মচারী রবিন দাসের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দলিত সম্প্রদায়ের লোকজন গত বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এরপর তাঁরা শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। মাথা থেকে চিনির বস্তা পড়ে যাওয়ায় ১৬ জানুয়ারি শহরের ষাটবাড়িয়া এলাকার রবিন দাসকে তাঁর দোকানের মালিক বেদম পেটান। পরে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহজলাতঙ্কে মৃত্যুদিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামে জলাতঙ্কে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এক মাস আগে আবদুল্লাহ আল মামুনকে (১২) কুকুরে কামড়ালে গত বৃহস্পতিবার ভোরে সে মারা যায়। গ্রামবাসী জানায়, বাবা-মা স্থানীয় কবিরাজ দিয়ে মামুনের চিকিত্সা করাচ্ছিলেন। ২২ জানুয়ারি মামুন অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিত্সকের কাছে নেওয়া হলে চিকিত্সক জলাতঙ্কে আক্রান্ত হওয়ার কথা জানান। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিসংঘর্ষে নিহত ১চট্টগ্রাম বাঁশখালীতে জমির দখল নিয়ে গত বৃহস্পতিবার সকালে কানোনগোখিল গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সিরাজ মিয়া (৪২) নামের এক কৃষক নিহত হন। গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিইটভাটাকে জরিমানাবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইটভাটাগুলোয় অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম গত বৃহস্পতিবার দুটি ইটভাটা থেকে ৬০ মণ কাঠ জব্দ ও ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ইউএনও সুফিয়া নাজিম বলেন, ‘উপজেলার ইটভাটাগুলোয় রাতে গোপনে কাঠ ব্যবহার করা হচ্ছে। অবৈধ কাঠ পোড়ানো বন্ধে ইটভাটাগুলোয় পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।’ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিপ্রকল্প পরিদর্শনজলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং দারিদ্র্য দূরীকরণ সমস্যা মোকাবিলার অংশ হিসেবে সিরডাপভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাকুণ্ডা গ্রাম পরিদর্শন করেন। এ সময় তাঁরা পল্লী উন্নয়ন একাডেমির আর্সেনিকমুক্ত গভীর নলকূপ প্রকল্প, বায়োগ্যাস প্লান্ট ও ডেইরি ফার্ম প্রকল্প পরিদর্শন করেন। প্রতিনিধিদলের সঙ্গে এলজিইডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি