একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কাউন্সিলনওগাঁ জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার শহরের নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির ১১টি উপজেলা ও তিনটি পৌর কমিটির ভোটাররা সরাসরি ভোট দেন। এতে সামসুজ্জোহা খান জেলা কমিটির সভাপতি, জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ও মামুনুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ। নওগাঁ প্রতিনিধিঅবধূত স্মরণোত্সব শুরু ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের গৌরগবিন্দ মন্দিরে কাল সোমবার থেকে চার দিনব্যাপী অবধূত স্মরণোত্সব-১৪১৬ শুরু হবে। এ উপলক্ষে ধর্মালোচনা সভা, কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা, লীলা সংকীর্তন, ১৬টি পালা ও শ্রী মন্মহাপ্রভুর ভোগ মহোত্সবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তিবন্ধু ব্রহ্মচারী (জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠ, ঢাকা)। বিজ্ঞপ্তি।পরিদর্শনে রাষ্ট্রদূতফ্রান্সের রাষ্ট্রদূত শার্লে কাসুরেট শুক্রবার বিকেলে বগুড়ার মহাস্থানগড় এলাকায় প্রত্নতাত্ত্বিক খননকাজ পরিদর্শন করেছেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এলাকা খননের জন্য বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার একটি চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী ফ্রান্সের রাষ্ট্রদূত খননকাজ দেখার জন্য মহাস্থানগড় সফর করেন। এ সময় বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা নাহিদ সুলতানা ও মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়া