একনজরে
নিবন্ধন চলছেঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রথম সমাবর্তনে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। ৪ মার্চ সমাবর্তন অনুষ্ঠিত হবে। ২০০১-০২ থেকে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখা থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করা যাবে। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিমাদকবিরোধী শোভাযাত্রামাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে গত শনিবার সকালে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদস্য ও কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত শোভাযাত্রাটি শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নিজস্ব প্রতিবেদক, ফেনীডাকাত গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি গ্রামের ডাকাত সিরাজ মিয়া (৩০) ও নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলামকে (৩১) গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন ভূঁইয়া জানান, সিরাজ ও রফিকুলের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ছিনতাইকারী আটকসিলেট নগরের নাইওরপুল এলাকা দিয়ে গত শনিবার বেলা তিনটার দিকে এক যাত্রী সিএনজিচালিত অটোরিকশায় করে জিন্দাবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় দুই ছিনতাইকারী অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে ওই যাত্রীর কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। যাত্রীর চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধরে পুলিশে সোপর্দ করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন নগরের ইসলামপুরের আবদুল হালিম (৩৫) ও দক্ষিণ সুরমার লতিপুর গ্রামের জুনেদ আহমদ (২৮)। সিলেট প্রতিনিধি শ্রমিকদের বিক্ষোভমৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগানে গবাদিপশু পালনে বাধা দেওয়ার প্রতিবাদে এবং বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ক্ষুব্ধ শ্রমিকেরা গত শনিবার সকালে বাগানের উপমহাব্যবস্থাপকের বাংলো ঘেরাও করেন। এ সময় তাঁরা উপমহাব্যবস্থাপককে এক ঘণ্টা অবরোধ করে রাখেন। বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার নাথ জানান, শ্রমিক ও মালিকপক্ষের সমঝোতা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি