একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার চুরিজামালপুরে সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, গত রোববার রাতে ট্রান্সফরমারটি চুরি হয়। ফলে ইস্পাহানি, কামরাবাদ ও শিমলাপল্লি এলাকার তিন শতাধিক গ্রাহক বিদ্যুত্ পাচ্ছেন না। বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী ইয়াহিয়া খান চুরির সত্যতা নিশ্চিত করেছেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিস্কুলশিক্ষকের লাশ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন দেওয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তার বাড়ি কালমেঘা গ্রামের প্রায় দুই কিলোমিটার পশ্চিমে একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন জানায়, রোববার সন্ধ্যার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিপুনর্বাসনের দাবিজলবায়ু পরিবর্তন রোধ, মেঘনা নদীর ভাঙন থেকে রামগতিকে রক্ষা করা এবং ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে শনিবার রামগতি উপজেলায় ভূমিহীনেরা সংবাদ সম্মেলন করেছেন। বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র রামগতি কার্যালয় মিলনায়তনে উপজেলা ভূমিহীন সমিতি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নদীভাঙনের কারণে ভূমিহীন পরিবারগুলোকে চর গজারিয়া, তেলির চর, চর বাগ্গা এবং বয়ার চরসহ উপজেলার বিভিন্ন স্থানে খাস জমিতে পুনর্বাসনের দাবি করেন। এ সময় জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও ভূমিহীনেরা উপস্থিত ছিলেন। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিলাশ উদ্ধারগলাচিপার আমখোলা ইউনিয়নের মুশুরিকাঠী স্লুইসগেটের কাছে গলাচিপা নদী থেকে গত রোববার দুপুরে আবদুল হাকিম ফকির নামের (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৭ জানুয়ারি সকাল ১০টার দিকে ঢাকা থেকে গলাচিপাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালীর যাত্রী হাকিম পা পিছলে নদীতে পড়ে যান। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহত হাকিম ফকিরের বাড়ি গলাচিপার রতনদী-তালতলী ইউনিয়নের ছয়আনি গ্রামে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিইউরিয়া আটককক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ বস্তা ইউরিয়া সার আটক করেছে। গত রোববার দুপুরে পৌর এলাকার বাস টার্মিনাল থেকে সারগুলো আটক করা হয়। চকরিয়া থানার উপপরিদর্শক সাহেদ উদ্দিন জানান, আটক সারগুলো ফাঁসিয়াখালী ইউনিয়নের বিসিআইসির সার ডিলার আবুল হাসেমের গুদাম থেকে এক চাষি বান্দরবানের আলীকদমে তামাক চাষে ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে সার ডিলার আবুল হাসেমকে ১৫ হাজার টাকা জরিমানা করে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিআদিবাসীদের মানববন্ধন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষলুটিতে রোববার সকালে জাতীয় আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় (উত্তরবঙ্গ) কমিটির পক্ষ থেকে আদিবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আদিবাসী নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা ও চাকমা রাজা দেবাশীষ রায়ের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কমিটির সভাপতি রামপ্রসাদ, প্রদীপ মাহাতো, হিতেন উড়াও প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ মোটরসাইকেল আটক র্যাব-৮ পটুয়াখালীর সদস্যরা সদর ও দুমকী উপজেলার বিভিন্ন স্থানে রোববার অভিযান চালিয়ে ৩৩টি মোটরসাইকেল আটক করেছে। বৈধ কাগজপত্র না থাকায় এই মোটরসাইকেলগুলো আটক করা হয়। র্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের উপ-অধিনায়ক জাকির হোসেন জানান, সদর উপজেলার লোহালিয়া খেয়াঘাট, হেতালিয়া বাঁধঘাট, পটুয়াখালী সেতুর ঢাল ও শহরের চৌরাস্তার মোড় এলাকা ও দুমকী উপজেলার পাগলা মোড় থেকে মোটরসাইকেলগুলো আটক করা হয়। মোটরসাইকেলগুলো সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পটুয়াখালী অফিসইমাম সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখা গত রোববার নিজস্ব কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করে। ফাউন্ডেশনের জেলা শাখার উপপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কে এম আলী আজম। বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী, মাওলানা আব্দুল মতিন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ