একনজরে
কাল সম্মেলনকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যায় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি মাহ্মুদ হাসান রিপন। সাত বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এ সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ শাহানুর আলম বলেন, যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা পরবর্তী নেতৃত্বে আসবেন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিডলফিন উদ্ধারবাগেরহাটে খাল থেকে একটি মৃত গাঙ্গেয় ডলফিন উদ্ধার করেছে গ্রামবাসী। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাহেবাহার গ্রামের আশাবুনিয়া খাল থেকে গত সোমবার ভোরে এই ডলফিনটি উদ্ধার করা হয়। পরে সেটি সাহেবাহার গ্রামের শেখ আলালের বাড়ির উঠানে দর্শনার্থীদের জন্য বরফ দিয়ে রাখা হয়। ধারণা করা হচ্ছে, চিত্রা নদী দিয়ে স্লুইসগেট অতিক্রম করে ডলফিনটি ওই খালে ঢুকে পড়ে। পরে জেলেদের জালে জড়িয়ে অথবা স্লুইসগেটে আঘাত পেয়ে মারা যায়। বাগেরহাট প্রতিনিধিছাদ ধসে নিহতসাতক্ষীরা শ্যামনগর উপজেলা সদরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে একজন শ্রমিক নিহত ও নয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা সদরের খানপুর এলাকায় সিদ্দিকুল ইসলামের নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের ছাদ ঢালাইয়ের কাজ চলার সময় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক আবদুল মজিদের (২৬) বাড়ি উপজেলার বন্দরকাঠি গ্রামে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসাইকেল শোভাযাত্রা মুন্সিগঞ্জে সচেতন নাগরিক কমিটির ইয়েস গ্রুপের আয়োজনে গত রোববার দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় দেওভোগ এলাকায় সানাক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী ও অধ্যাপক সুখেন ব্যানার্জি। এতে অংশগ্রহণকারীরা জেলা শহরের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ২৩টি প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সাক্ষাত্ করে দুর্নীতিবিরোধী কার্যক্রম তুলে ধরে। মুন্সিগঞ্জ প্রতিনিধি