একনজরে
হত্যার চেষ্টাক্ষুর দিয়ে জবাই করার পরও সৌভাগ্যক্রমে বেঁচে গেছে চতুর্থ শ্রেণীর ছাত্র জবাইদুল (৯)। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া বাজারের পাশে। চন্দরিয়া কলেজপাড়া গ্রামের বাফাজউদ্দীনের ছেলে জবাইদুল ইসলাম সন্ধ্যায় চন্দরিয়া বাজারে আসে। এ সময় দুষ্কৃতকারীরা তাকে পাশের একটি নির্জন খেতে নিয়ে জবাই করে পালিয়ে যায়। থুঁতনির নিচে কাটা যাওয়ায় সে বেঁচে যায়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিকার্যক্রম চালুর দাবিলক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের চর আলেকজান্ডারে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পূর্ণ কার্যক্রম চালু করার দাবিতে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ হয়েছে। এতে শতাধিক ভূমিহীন নারী-পুরুষ অংশ নেয়। জেলা ভূমিহীন সমিতি ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, রামগতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই। ২০ শয্যার এই হাসপাতালটিও পুরোপুরি চালু না হওয়ায় উপজেলার প্রায় তিন লাখ মানুষ চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিচাঁদপুরে সংবর্ধনাসারা দেশে প্রাথমিক শিক্ষায় জাতীয়ভাবে শ্রেষ্ঠ চারজনকে চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হচ্ছেন চাঁদপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দুভূষণ দেব, শ্রেষ্ঠ বিদ্যোত্সাহী আবু নইম পাটওয়ারী, শ্রেষ্ঠ সংগঠক হারুন অর রশিদ ও শিক্ষিকা নাছিমা আক্তার। গতকাল বুধবার চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক বিশ্বাস মুহম্মদ আজিম উদ্দীন। চাঁদপুর প্রতিনিধিনলছিটিতে মানববন্ধনসড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র স্বাধীন হাওলাদার নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ও দিনের বেলায় শহরে ট্রাক-বাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে গত মঙ্গলবার সকালে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন শেষে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এ সময় দোকানপাট বন্ধ ছিল। প্রথম শ্রেণীর ছাত্র স্বাধীন স্কুলে আসার পথে সোমবার সকালে ট্রাকচাপায় নিহত হয়। ঝালকাঠি প্রতিনিধিতফসিল স্থগিতপটুয়াখালীর কলাপাড়া উপজেলার সরকারি, রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দেওয়া তফসিল স্থগিত করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তফসিল ঘোষণা নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। এরপর তফসিল স্থগিত করা হয়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি