একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফল প্রকাশরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মুক্তিযোদ্ধার সন্তান ও আদিবাসী-উপজাতি কোটায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকাসহ ভর্তিসম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের www.ru.ac.bd ওয়েবসাইট থেকেও এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। বিভিন্ন কোটায় ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৬ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিশিক্ষকদের শপথপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মাদারীপুরের শিবচরকে দেশের মধ্যে প্রথম স্থানে নিতে উপজেলার প্রাথমিক শিক্ষকেরা শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিবচর মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলামের নেতৃত্বে এই শপথ হয়। তিনি বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা কাদামাটির মতো। এদের ইচ্ছে করলেই সঠিকভাবে গড়া সম্ভব। আর শিক্ষার্থীরা সঠিকভাবে গড়ে উঠলেই ভালো ফল করা সম্ভব। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঅপসারণ দাবিখাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার অপসারণ ও পদত্যাগের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গত বুধবার ইউপিডিএফ আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লারমা স্কয়ারে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা সন্তু লারমার ওপর হামলার ঘটনায় বিভ্রান্তিমূলক বক্তব্য ও ইউপিডিএফকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানায়। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি