একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ বরাদ্দটিআর প্রকল্পের আওতায় গত এক বছরে দিনাজপুর সদর উপজেলায় এক হাজার ১০০ টন চাল বিতরণ করা হয়েছে, যা স্বাধীনতার পর দিনাজপুরের ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ধনঞ্জয় কুমার রায়। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম। দিনাজপুর অফিসহরতালের হুমকিখুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সঠিক অভিযোগপত্র না দিলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। খুলনার পুলিশ প্রশাসনের উদ্দেশে প্রশ্ন রেখে মেয়র বলেন, খুনিদের মুখোশ উন্মোচনে পুলিশের দুর্বলতা কোথায়? গত বৃহস্পতিবার নগরের শহীদ হাদিস পার্কে সন্ত্রাস প্রতিরোধে কাউন্সিলর সমন্বয় কমিটির গণ-অনশন কর্মসূচিতে মেয়র এ কথা বলেন। খুলনা প্রতিনিধি