একনজরে
যুবদলের নেতা গ্রেপ্তারশেরপুরের শ্রীবর্দী উপজেলার মোটরসাইকেলচালক আবু বকর সিদ্দিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে। বকশীগঞ্জ থানার ওসি নাসির উদ্দিন আহাম্মেদ জানান, উপজেলার বটতলা মোড় থেকে গতকাল শনিবার দুপুর একটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জামালপুর প্রতিনিধিমানববন্ধন ও সমাবেশকিশোরগঞ্জের ভৈরব উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে এ কর্মসূচি পালন করেন। উপজেলা যুবলীগের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। নিজস্ব প্রতিবেদক, ভৈরবঅফিসার পরিষদের নির্বাচনসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অফিসার পরিষদের গত শুক্রবারের নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত প্যানেল ১৩টি পদের সব কয়টিতে জয়ী হয়েছে। এতে আবদুল আউয়াল সভাপতি, মো. আতিকুল ইসলাম সাধারণ সম্পাদক, মো. আবদুল কাদের জিলানী সিনিয়র সহসভাপতি, সুমন তালুকদার সহসভাপতি, মো. নজরুল ইসলাম যুগ্ম সম্পাদক, ফাতেহা শিরীন অর্থ সম্পাদক, মো. সোহরাব হোসেন দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোহাম্মদ রফিকুল ইসলাম সমাজকল্যাণ সম্পাদক এবং মুহাম্মদ মামুন-উর-রশীদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন চারজন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতাছাত্রবেশে ডাকাতিচাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক গোলাম মোস্তফার বাসায় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় ছাত্রবেশে দুই ডাকাত প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তাঁর স্ত্রী আইরিন জানান, স্যার বই পাঠিয়েছেন, ডাকাতেরা এ কথা বলায় তিনি দরজা খুলে দেন। ভেতরে ঢুকেই তাঁর হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং তাঁর সাত বছরের মেয়ে অহনার গলায় ক্ষুর ধরে রেখে সবকিছু লুট করে। চাঁদপুর প্রতিনিধিঅবধূত স্মরণোত্সবঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গৌর গোবিন্দ মন্দির অবধূত আশ্রমে শেষ হলো চার দিনব্যাপী অবধূত স্মরণোত্সব। গত সোমবার শুরু হওয়া এ উত্সবে আয়োজন ছিল ধর্মালোচনা ও গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, লীলাকীর্তন, মহাপ্রভুর ভোগ মহোত্সব ও মহাপ্রসাদ বিতরণ। বৃহস্পতিবার শেষ হয়েছে উত্সব। চার দিনের এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। প্রথম দিনে মরণোত্তর নিত্যানন্দ সাহা, হারান বন্ধু, প্রশান্ত কুমার দত্ত ও এস কে বিশ্বাসকে সংবর্ধিত করা হয়।নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঅটোমেশন কার্যক্রমনড়াইলের লোহাগড়া পৌরসভার সমস্ত কার্যক্রম এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে চলবে। গত শুক্রবার বিকেলে অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া খোলা হয়েছে পৌরসভার ওয়েবসাইট www.lgp-bd.com. এটির উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সাংসদ এস কে আবু বাকের। পৌর মেয়র নেওয়াজ আহম্মেদ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান, হাফিজুর রহমান, দৌলত আহম্মেদ খান প্রমুখ। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঅভিষেক অনুষ্ঠানসুনামগঞ্জের তাহিরপুরের আদিবাসী অধ্যুষিত সীমান্তবর্তী কড়ইগড়ায় তিন দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাজক অভিষেক অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার ছিল এর শেষ দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাথলিক-প্রধান আর্চবিশপ পৌলিনুস কস্তা, ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন কুবি, শ্রীলঙ্কার প্রভীন শ্রীয়াল ফাদার ক্লেমেন্ট, রোমের ফাদার পল, কোরিয়ার ফাদার জেমস, জাপানের সিস্টার ফোজিতা। অনুষ্ঠানে যাজক হিসেবে অভিষিক্ত হন স্থানীয় কড়ইগড়া গ্রামের শীতল সেবাস্টিয়ান নকরেক। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিপৌষ মেলা শুরুসিলেটের বিশ্বনাথে গত শুক্রবার বিকেলে বিপুল উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাসব্যাপী কুটির শিল্প ও পৌষ মেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ফারুজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলী প্রমুখ। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি