একনজরে
লাশ ফেরতপঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দেওয়া হয়েছে। নিহত ওই বাংলাদেশির নাম ফরিদ (২৮)। তিনি শারিয়াল জোত গ্রামের দবিরউদ্দিনের ছেলে। গত শনিবার সকালে ৮-১০ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ফরিদকে নিয়ে সীমান্তের তেলিপাড়া এলাকায় যান। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে ফরিদ নিহত হন। রাতে সীমান্তের ৪৪৩ নম্বর প্রধান খুঁটির কাছে পতাকা বৈঠক শেষে বিএসএফ বিডিআরের কাছে তাঁর লাশ ফেরত দেয়। পঞ্চগড় প্রতিনিধিকুপিয়ে জখমএকদল সন্ত্রাসী গত শনিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামকে (৪৫) কুপিয়ে জখম করেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি তরা হয়েছে। উপজেলার হাট-ফাজিলপুর বাজারে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, এখনো কেউ থানায় মামলা করতে আসেনি। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহবানরের উত্পাতনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মানুষ বানরের উত্পাতে অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ১৫ দিনে চারটি বানরের কামড়ে এই ইউনিয়নের ৪০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এসব বানর প্রতিদিন বাড়িঘর থেকে বিভিন্ন আসবাবপত্রসহ খাবার সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। বানরের উত্পাতের বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিসাতটি পদ শূন্যগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ১০টি পদের মধ্যে সাতটি শূন্য রয়েছে। এগুলো হচ্ছে উপজেলা শিক্ষা কর্মকর্তা একটি ও সহকারী শিক্ষা কর্মকর্তার ছয়টি পদ। পদগুলো শূন্য থাকায় উপজেলার সরকারি ও বেসরকারি তিন শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের তদারকি কার্যক্রম ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, শূন্যপদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধিবর্ষপূর্তি উদ্যাপনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অষ্টম সেমিস্টারের পাঁচজন ছাত্র গত শনিবার ধূমপান ত্যাগের বর্ষপূর্তি উদ্যাপন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় কেক কেটে তাঁরা এ উত্সব করেন। এতে যোগ দিতে এসে ৩০ জন শিক্ষার্থী মাদককে ‘না’ বলার শপথ নেন। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সংবাদদাতালাশ হস্তান্তরজামালপুরের ইসলামপুর উপজেলার হরিণধরা চরে যমুনা নদীতে অভিযান চালাতে গিয়ে নিখোঁজ পুলিশ সদস্য শ্যামল চন্দ্র দেবনাথের লাশ শনিবার রাতে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্যামল চন্দ্রের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাশিমপুর গ্রামে। শনিবার দুপুরে যমুনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জামালপুরের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, পুলিশ বিভাগের পক্ষ থেকে নিহত শ্যামলের শেষকৃত্যানুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করা হয়েছে। জামালপুর প্রতিনিধি দুটি মিলে আগুননরসিংদীর মাধবদী শিল্পাঞ্চলে শনিবার সন্ধ্যায় দুটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিল দুটির সুতা, কাপড় ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ দাবি করেছে। জানা গেছে, শিল্পাঞ্চলের আলগী মনোহরপুর এলাকার লোকনাথ টেক্সটাইল মিলে প্রথমে আগুন লাগে। পরে আগুন দ্রুত পাশের বিএল টেক্সটাইল মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ও মাধবদীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব