একনজরে
আদিনাথ মেলা শুরুকক্সবাজারের মহেশখালীতে ১৫ দিনব্যাপী আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূজা ও মেলা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। প্রতিবছরের মতো এবারও আদিনাথ মন্দিরের শিবদর্শনে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তীর্থযাত্রীর সমাগম হবে বলে মেলার আয়োজকেরা জানিয়েছেন। মেলা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা পরিচালনা কমিটির সভাপতি পূর্ণ চন্দ্র দে জানান, মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিছেলের হাতে বাবা খুনবাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামে গত মঙ্গলবার দুপুরে ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোতাহার গাজী (৮৫)। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, মোতাহার গাজী অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি তাঁর বড় ছেলে বাদশাকে (৪৫) ওষুধ কিনে আনতে বলেন। এতে বাদশা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে তাঁর বাবার মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বাদশা পলাতক। বাগেরহাট প্রতিনিধি১৮ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের সব বর্ষের টার্ম ফাইনাল পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি শুরু হবে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নওশের আলীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ মার্চ প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খুলনা প্রতিনিধিআনোয়ারায় ১৪৪ ধারাচট্টগ্রামের আনোয়ারার পূর্ব বরৈয়া এলাকায় একই জায়গায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় স্থানীয় প্রশাসন গত মঙ্গলবার সেখানে ১৪৪ ধারা জারি করে। মঙ্গলবার বিকেলে পূর্ব বরৈয়া এলাকায় আওয়ামী লীগের আলোচনা সভা ও জামায়াতে ইসলামীর ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বলেন, দুটি রাজনৈতিক দল একই সময়ে একই জায়গায় পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় সংঘর্ষের আশঙ্কা ছিল। তাই বরৈয়া গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়। এ কারণে কোনো পক্ষই সেখানে কর্মসূচি পালন করতে পারেনি। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিবাড়ি ধসে নিহতকক্সবাজারের টেকনাফে টিনশেড ঘরের বারান্দা ধসে একজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার সকাল সাতটার দিকে টেকনাফ পৌর এলাকার কুলালপাড়া গ্রামের একটি পুরোনো টিনশেড ঘরের বারান্দা হঠাত্ বিকট শব্দে ভেঙে পড়ে। এতে টিনের নিচে চাপা পড়ে সায়রা বেগম (৭০) নিহত হন। এ দুর্ঘটনায় আহত শামসুন্নাহারকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিডাকাত গ্রেপ্তারকিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়ন থেকে মঙ্গলবার ভোরে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন দ্বীন ইসলাম ওরফে মোল্লা (২২) ও খুরশেদ (২০)। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছেন। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।পদত্যাগকৃষক শ্রমিক জনতা লীগ থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সহসভাপতি আবু মোহাম্মদ এনায়েত করিম। গতকাল বুধবার টাঙ্গাইল শহরের দিঘুলিয়ার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। প্রতিষ্ঠার পর থেকে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনায়েত করিম বলেন, একটি রাজনৈতিক দলে ন্যূনতম যে গণতান্ত্রিক পরিবেশ থাকা দরকার, তা কৃষক শ্রমিক জনতা লীগে নেই। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। টাঙ্গাইল অফিস।প্রবাসী খুন!সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের গ্রিস-প্রবাসী আবু হানিফের লাশ গতকাল বুধবার বাড়িতে পৌঁছেছে। লাশের সঙ্গে গ্রিক সরকার ও বাংলাদেশ দূতাবাসের পাঠানো কাগজপত্রে উল্লেখ আছে, ২৫ জানুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় গ্রিস পুলিশ একটি হত্যা মামলা করেছে। মামলায় বলা হয়েছে, আঘাতের কারণে হানিফের (২১) মৃত্যু হয়েছে। নিহতের বাবা শাহাজাহান চৌধুরী অভিযোগ করেছেন, টাকার জন্য আবু হানিফের সহকর্মীরা তাঁকে হত্যা করেছে। এক বছর আগে গ্রিসে যান হানিফ। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।