একনজরে
কর্মকর্তাদের শপথবগুড়া জেলার ভূমি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার চলমান কার্যক্রমের অংশ হিসেবে গত বুধবার সকালে কাহালু উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ মুনীর চৌধুরী। ভূমি প্রশাসনকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করে নিঃস্বার্থভাবে জনগণকে সেবা প্রদানের জন্য ভূমি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি। পরে কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত থাকার জন্য শপথ করানো হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়াসাত অফিসে চুরিসাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ উপজেলার সাতটি সরকারি অফিসে গত মঙ্গলবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ইউএনও অফিসের সহকারী প্রভাস চন্দ্র তরফদার জানান, উপজেলা পরিষদের মূল ভবনের পেছনের তালা ভেঙে দুষ্কৃতকারীরা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প কর্মকর্তার চারটি কক্ষ তছনছ করে। একইভাবে এলজিইডি, পরিসংখ্যান, জাতীয় মহিলা সংস্থা, পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ও আনছার ভিডিপি অফিসে চুরির ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাকলেজ খুলছেনোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ১৫ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৪ জানুয়ারি ক্যাম্পাসে বিএসসি ও ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে। সংঘর্ষে ১৫ জন শিক্ষার্থী আহত হন। সে সময় বিএসসি কোর্সের ভিত্তিপ্রস্তরসহ ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। নোয়াখালী অফিসসংশোধনীগত বৃহস্পতিবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় প্রকাশিত ‘মারধর ও ভয় দেখানোর অভিযোগ, লালমনিরহাটে ঠিকাদারের বিরুদ্ধে পাউবোর প্রকৌশলীর মামলা’ শিরোনামের সংবাদে ঠিকাদার মফিজুল ইসলাম রানার বক্তব্যের শেষ অংশে ভুলবশত ‘মিজানুর রহমানকে মারধর করা ও ভয় দেখানোর অভিযোগ আবদুল মতিন অস্বীকার করেন’ ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হবে ‘মিজানুর রহমানকে মারধর করা ও ভয় দেখানোর অভিযোগ মফিজুল ইসলাম রানা অস্বীকার করেন।’