একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের ভেতর পাঁচকুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের কেবিন স্টেশনমাস্টার (সিএসএম) একসঙ্গে পাঁচ মাস্টারের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে এখানে প্লাটফর্ম স্টেশনমাস্টারের তিনটি ও স্টেশনমাস্টারের একটি পদ শূন্য থাকায় সিএসএম মোহাম্মদ আলীকে ওই সব অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। মূল দায়িত্ব ছাড়াও অতিরিক্ত দায়িত্ব পালন করায় সিগন্যাল বিভাগে দৈনন্দিন কাজকর্ম দারুণভাবে ব্যাহত হচ্ছে। মোহাম্মদ আলী জানান, এসব পদ শূন্য থাকায় বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে যাত্রীরা। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিভোলায় উদ্ধারকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরের ট্রেনিং সেন্টার নামক স্থান থেকে ছিনতাই হওয়া মালবাহী ট্রাকটি ভোলা সদরের ইলশা এলাকা থেকে ৭ ফেব্রুয়ারি উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানার পুলিশ। ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে মালবোঝাই ট্রাকটি হবিগঞ্জে যাওয়ার সময় চৌদ্দগ্রামের ট্রেনিং সেন্টারে ছিনতাই হয়। পরদিন ট্রাকের মালিক ইস্কান্দার চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেন ৭ ফেব্রুয়ারি বিকেলে ভোলা সদরের ইলশা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেন। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিসৌরশক্তির ব্যবহারদিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার ‘নবায়নযোগ্য শক্তি হিসেবে সৌরবিদ্যুত্ ও সৌরশক্তির ব্যবহার এবং প্রসার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য এম আফজাল হোসেন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক সাজ্জাদুর রহমান। আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন রুহুল আমিন। দিনাজপুর অফিসবিলম্বে বিতরণপিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার স্বরূপকাঠির কলেজিয়েট একাডেমিক স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের দেরিতে উত্তরপত্র দেওয়া এবং নির্ধারিত সময়ের আগে তা ফেরত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরীক্ষা শেষে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে পরীক্ষার্থীরা। তবে একাডেমির প্রধান শিক্ষক ও কেন্দ্রপ্রধান ফজলুল হক জানান, উত্তরপত্র দেওয়া ও নেওয়ায় দুই থেকে তিন মিনিট দেরি হয়েছে। পিরোজপুর প্রতিনিধি