একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন শিশুর মৃত্যুপাবনার চাটমোহরে একসঙ্গে পানিতে ডুবে ও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামের মুসার ছেলে আবদুল আলীম (৪) ও তার মামাতো ভাই গোলাম মোস্তফার ছেলে মামুন (৪) বৃহস্পতিবার বিকেলে একসঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাতে পাশের ডোবা থেকে তাদের মৃতদেহ পাওয়া যায়। একই দিন বিকেলে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চাটরা গ্রামের হাসিনুরের ছেলে সৈকত (১০) বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়। চাটমোহর (পাবনা) প্রতিনিধিপাটের বীজ উদ্ধারদিনাজপুরের হাকিমপুর উপজেলার পার্শ্ববর্তী চেঁচড়া সীমান্তে নিম্নমানের ভারতীয় পাটের বীজবোঝাই দুটি ট্রাকসহ একজনকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫। গতকাল শনিবার ভারত থেকে পাচার হয়ে আসার সময় এসব বীজ আটক করা হয়। উদ্ধার করা বীজগুলো হিলি শুল্ক গুদামে জমা করা হয়েছে। আটক হওয়া বীজের প্যাকেটে ‘বঙ্গবীর পাটবীজ ভান্ডার, ভারত’ লেখা রয়েছে। জয়পুরহাট র্যাব কাম্পের অধিনায়ক মাসুদ পারভেজ জানান, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে পাটের বীজ আমদানি বন্ধ রয়েছে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিট্রাকচালক উধাওগাইবান্ধার সাদুল্যাপুরে ১৮ টন চাল নিয়ে ট্রাকচালক ও হেলপার উধাও হয়ে গেছেন। এ ঘটনায় চাল ব্যবসায়ী আবদুর রশিদ গত শুক্রবার সাদুল্যাপুর থানায় মামলা করেছেন। সাদুল্যাপুর উপজেলা শহরের সজীব ট্রেডাসের মালিক আবদুর রশিদ ৭ ফেব্রুয়ারি ট্রাক ভাড়া নিয়ে ১৮ টন চাল সাতক্ষীরার উদ্দেশে পাঠান। পরদিন ট্রাকটি গন্তব্যে পৌঁছার কথা থাকলেও তা পৌঁছেনি। অনেক খোঁজাখুঁজির পর ১০ ফেব্রুয়ারি ট্রাকটি বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি পেট্রোল পাম্পে পাওয়া যায়। গাইবান্ধা প্রতিনিধিচোরের বাড়ি ঘেরাওলক্ষ্মীপুরের রামগতি উপজেলার দক্ষিণ চররমিজ গ্রামে স্থানীয় শতাধিক লোক গত শুক্রবার সকালে নোমান উদ্দিন নামের এক চোরের বাড়ি ঘেরাও করে বিভিন্ন ধরনের মাল উদ্ধার করেছে। ওই সময় নোমান উদ্দিন কৌশলে পালিয়ে যান। বড়খেরী নৌ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা মালামাল জসিম উদ্দিন নামের এক মালিককে ফিরিয়ে দেয় এবং কিছু মালামাল অভিযুক্ত নোমানের প্রতিবেশী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলামের জিম্মায় রাখে। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিপুষ্টি মেলা শেষসিলেটে গত শুক্রবার দিনভর নেসলে বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘নিডো টেন অন টেন পুষ্টি মেলা’। নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। এ সময় বক্তব্য দেন নেসলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মির্জা গোলাম হোসেন, ব্র্যান্ড ব্যবস্থাপক শাফকাত আলম এবং চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন।  সিলেট প্রতিনিধিলাশ উদ্ধারসিলেট শহরতলির বালুচর থেকে পুলিশ গত শুক্রবার রাতে রিমি আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অলক দত্ত জানান, রাত ১২টায় রিমির বালুচরের বাসার শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রিমির স্বামী শাহীনুর রহমান ও শাশুড়ি হাবিবুন্নেছাকে আটক করা হয়েছে। রিমির ভাই মুবশ্বির আলী বাদী হয়ে গতকাল কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিলেটমস্তকবিহীন লাশময়মনসিংহের ত্রিশালে খিরু নদীর তীর থেকে গত শুক্রবার পুলিশ এক যুবতীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে উপজেলার রায়মণি এলাকায় নদীর তীরে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে। ত্রিশাল থানার এএসআই হাদিউল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিযুবকের মৃত্যুমৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল শনিবার ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। কুলাউড়া রেলওয়ে থানা সূত্র জানায়, উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় গতকাল সকালে সিলেট থেকে আখাউড়াগামী ১৮ ডাউন কুশিয়ারা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কুলাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি