একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুকের পরিবারকে সাহায্যরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডারদের হাতে নিহত গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের পরিবারকে ৫০ হাজার টাকা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ শাহীন মনোয়ারা হক। গত শনিবার সকালে জয়পুরহাট সদর উপজেলার খোর্দ সগুনা গ্রামে ফারুকের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের হাতে ব্যক্তিগতভাবে এ টাকা তুলে দেন সাংসদ মনোয়ারা। এ সময় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহ্মুদ হাসানসহ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। জয়পুরহাট প্রতিনিধিজেলা ঘোষণার দাবিপাবনার ঈশ্বরদীকে জেলা ঘোষণার দাবিতে গত শনিবার মানববন্ধন করেছে সেখানকার সর্বস্তরের মানুষ। বেলা ১১টায় ঈশ্বরদী বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন শুরু হয়। এক ঘণ্টা স্থায়ী ও দুই কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে ঈশ্বরদী নাগরিক ঐক্য পরিষদ, শিল্প ও বণিক সমিতি, ঈশ্বরদী সাংবাদিক ফোরাম, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন, মহিলা কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন অংশ নেয়। এর পর জেলার দাবিতে সর্বস্তরের মানুষ মিছিল করে এবং ঢোল-বাদ্যযন্ত্র নিয়ে বাজারে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেয়। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি