একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ জন গ্রেপ্তারভারত থেকে অবৈধভাবে দেশে ফেরায় গত রোববার সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকা থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে পাঁচজন পুরুষ, ছয়জন মহিলা ও সাতজন শিশু। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাগেরহাট জেলা সদরের কালীবাড়ী গ্রামের ফরিদা খাতুন ও সালমা খাতুন জানান, গত রোববার সকালে তাঁরা সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকেন। বাড়ি ফেরার পথে সাতক্ষীরা সদর থানা পুলিশ বাঁকাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মনোয়ারা খাতুন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাচাকরি পাচ্ছেনন্যাশনাল সার্ভিসের আওতায় বরগুনার আমতলী উপজেলায় ৮০০ শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলা চাকরি পাচ্ছেন। ১ মার্চ থেকে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ন্যাশনাল সার্ভিসের আওতায় ওই যুবক ও যুব মহিলাদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণকালে তাঁরা মাসে তিন হাজার টাকা এবং চাকরি পাওয়ার পর মাসে ছয় হাজার টাকা করে বেতন-ভাতা পাবেন। এ চাকরি অস্থায়ী এবং তাঁরা দুই বছরের জন্য নিয়োগ পাবেন।্র আমতলী (বরগুনা) প্রতিনিধিকার্যক্রম ব্যাহত নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ভূঁইয়া দুই মাসের বেশি সময় ধরে একটি অপহরণ মামলায় কারাগারে আছেন। চেয়ারম্যানের অবর্তমানে ওই ইউনিয়নে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, টিআর প্রকল্প, বয়স্ক ভাতাসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে। চেয়ারম্যান না থাকায় ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আনোয়ার পাশা গত রোববার জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে তিনি জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন পাঠিয়েছেন।  নোয়াখালী অফিসতিনটি গরুর মৃত্যু পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের চরকাবারীখোলা গ্রামে দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে আবদুল করিম নামের এক ব্যক্তির গোয়ালে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এতে তিনটি গরু পুড়ে মারা গেছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক জানান, আবদুল করিমের সঙ্গে জমিজমা নিয়ে কয়েকজনের বিরোধ রয়েছে। এর জের ধরে তাঁর প্রতিপক্ষের লোকজন আগুন লাগিয়ে থাকতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বেড়া (পাবনা) প্রতিনিধি জুয়াড়ি গ্রেপ্তারকিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের সহরমূল আস্তানা মেলায় রোববার রাতে জুয়া খেলার সময় পুলিশ পাঁচ ব্যক্তিকে আটক করেছে। তারা হলে—দিলু, নজরুল, হাবিব, শ্যামল চৌধুরী ও মন্টু রবিদাশ। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি কারপাশার বিভিন্ন স্থানে জুয়া খেলে আসছিল। আটককৃতদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিগাঁজাসহ গ্রেপ্তারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকায় ভাঙারির ভেতরে গাঁজা পাচারকালে গতকাল সোমবার ৩০ কেজি গাঁজাসহ আলমগীর খান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিশোকজচলতি দাখিল পরীক্ষায় দায়িত্ব পালন না করায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার তিনজন মাদ্রাসা শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন, উপজেলার মোয়াজ্জেমপুরের আশরাফ চৌধুরী, ফাজিল মাদ্রাসার শিক্ষক আবদুল হেলিম, রাজাপুর ফাজিল মাদ্রাসার রফিকুল ইসলাম ও মহেশকুড়া আলিম মাদ্রাসার সারোয়ার জাহান। দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে গত রোববার অনুপস্থিত থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এই তিন শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দেন।  নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিমানববন্ধনআনন্দ মোহন কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাঁরা আনন্দ মোহন কলেজে নারীদের ওপর নির্যাতন এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা তাঁদের দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি