একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি পিস্তলসহ আটকর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা গত সোমবার দুপুরে দুমকীর লেবুখালী ফেরিঘাট এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি থেকে অত্যাধুনিক দুটি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ ঘটনায় ওই গাড়ির চার আরোহীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন ফারুক রায়হান (৩০), ইউনুছ আলী (২৪), জাহাঙ্গীর হোসেন (৪০) ও আবুল কালাম (৪০)। আটক প্রথম তিনজনের বাড়ি ঢাকার আশুলিয়া এবং অপরজনের বাড়ি গাজীপুর জেলার নওয়াপাড়া গ্রামে। র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট (এক্স) বি এন মো. মহিউদ্দিন মজুমদার জানান, এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। পটুয়াখালী অফিসআসামির আত্মসমর্পণ২০০৫ সালের ১৭ আগস্ট বরিশালে সিরিজ বোমা হামলা মামলায় ৯৬ বছরের কারাদণ্ড পাওয়া পলাতক আসামি জিয়াউর রহমান ওরফে জিয়া আদালতে আত্মসমর্পণ করেছেন। জিয়া গত রোববার সকালে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসানের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন আবেদন না-মঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই বোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩টি মামলা করে। সব মামলার এক নম্বর আসামি জিয়া। তাঁর অনুপস্থিতিতে তিনটি মামলায় তাঁকে ৯৬ বছর কারাদণ্ড দেন আদালত। বরিশাল প্রতিনিধিহেরোইনসহ আটকচাঁপাইনবাবগঞ্জের দিয়াড়মানিকচর সীমান্ত থেকে গত রোববার রাতে এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ আজাদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিডিআর। তাঁর বাড়ি মানিকচর জামাইপাড়া গ্রামে। বিডিআর সূত্র জানায়, আজাদ ভারত থেকে হেরোইন নিয়ে আসার সময় রাত নয়টার দিকে দিয়াড়মানিকচর (ডিএমসি) বিওপির সদস্যরা তাঁকে আটক করে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জউত্পাদন বন্ধজামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া প্লান্টে বয়লারের টিউব ছিদ্র হয়ে যাওয়ায় ইউরিয়া সার উত্পাদন বন্ধ হয়ে গেছে। গতকাল সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আহসানুজ্জামান জানান, বয়লারের ছিদ্র মেরামত করে সার উত্পাদনে যেতে চার-পাঁচ দিন সময় লাগবে।  সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।আবারও গ্রেপ্তারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম আশিদ্রোণ গ্রামের আলতাফুর রহমানকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। একই গ্রামের মো. ইছরাইল মিয়ার গাছ কাটা এবং তাঁকে মারধরের অভিযোগে গতকাল মঙ্গলবার আলতাফুরকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদের স্বাক্ষর নকলের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি তিনি জামিনে ছাড়া পান। তাঁর বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিশিশুর মৃত্যুসুনামগঞ্জের ধরমপাশায় সাগরিকা নামের আড়াই বছরের একটি শিশু মোটরসাইকেলের নিচে চাপা পড়ে মারা গেছে। সাগরিকা উপজেলার চামরদানি ইউনিয়নের সাড়ারকোনা গ্রামের লাল মিয়ার মেয়ে। গত সোমবার দুপুরে পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার সড়কসংলগ্ন মামার বাড়ির আঙিনায় খেলার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই আঙিনায় পড়ে যায়। এতে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে সাগরিকা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর সেখানে সে মারা যায়।  ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিবখাটে গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে পুলিশ আকরাম মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। আকরামের বিরুদ্ধে এক স্কুলছাত্রীর মাকে পিটিয়ে জখম করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা হয়। গতকাল মঙ্গলবার সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. সায়েদ আলী শাহবাজপুর গ্রামে অভিযান চালিয়ে আকরামকে গ্রেপ্তার করেন। আজ বুধবার আকরামকে আদালতে হাজির করা হবে।  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি