একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বাঁদরামিকয়েক দিন আগে একটি ফলের ট্রাকে করে সাত-আটটি বানর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় নেমে পড়ে। কিন্তু মানুষের বাঁদরামির কারণে বানরগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোর সামনে বটগাছে একটি বানরকে ঘিরে ছিল প্রায় ২০০ মানুষের ভিড়। কেউ ঢিল ছুড়ছে, কেউ বা গাছে চড়ে তাকে ধরার চেষ্টা করছে। এ অবস্থায় বানরটি আতঙ্কিত হয়ে গাছের ডালে ডালে লাফালাফি করছিল। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিনির্মাণসামগ্রী বিতরণনীলফামারী সদরের চওড়া বড়গাছা, রামনগর, গোরগ্রাম, টুপামারী, রামনগর ইউনিয়ন ও পৌর এলাকার ২০টি গৃহহীন পরিবারের মধ্যে মঙ্গলবার ঘর নির্মাণের সামগ্রী বিতরণ করেন সাংসদ আসাদুজ্জামান নূর। প্রতিটি ঘরের নির্মাণসামগ্রীর মধ্যে ছিল এক বান্ডিল করে ঢেউটিন, বাঁশের তৈরি চটি, বেড়া, দরজা ও রড-সিমেন্টের তৈরি করা পিলার। সাংসদ নূরের বাসভবনের সামনে এসব বিতরণ করা হয়। নীলফামারী প্রতিনিধিমুক্তিযোদ্ধাদের বিক্ষোভজামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। তেঁতুলিয়া চৌরাস্তা থেকে সকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলতলায় এসে শেষ হয়। সেখানে মুক্তিযোদ্ধা মো. হবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইয়াছিন আলী, কাজী মাহমুদুর রহমান প্রমূখ বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধিমহানামযজ্ঞ শুরুকুমিল্লার দাউদকান্দি উপজেলার ২২ নম্বর মোহাম্মদপুর (পূর্ব) ইউনিয়নের মালীগাঁও (বায়নগর) গ্রামের শ্রীশ্রী গৌর বিষ্ণু প্রিয়া মন্দির প্রাঙ্গণে শ্রী মদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে মহানাম কীর্তনের সূচনা হবে ২০ ফেব্রুয়ারি। চার দিনব্যাপী এই আয়োজনে ২১ ও ২২ ফেব্রুয়ারি তারক ব্রহ্ম মহানাম কীর্তন, ২৩ ফেব্রুয়ারি সকালে লীলা কীর্তন, মহোত্সব ও প্রসাদ বিতরণ করা হবে। এতে ছয়টি দল অংশ নেবে।—বিজ্ঞপ্তি।নতুন কমিটিবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মচারী সমিতির নতুন কমিটিতে ইদ্রিস আলী সভাপতি ও লিয়াকত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি আবদুল খালেক, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক আতাউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক ও মহিলাবিষয়ক সম্পাদিকা ফাতেমা খাতুন। সদস্যপদে নির্বাচিত ব্যক্তিরা হলেন: সুরুজ আলী, মকবুল হোসেন, ইছব আলী, জামাল উদ্দিন, নজরুল ইসলাম, হারুন-অর রশিদ, এমদাদুল হক, গাজীউর রহমান ও মিরাজ আলী। মঙ্গলবার এ নির্বাচন হয়।  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।মৃত্যুদণ্ডসিলেটের জকিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার অজরগ্রামের নেজামউদ্দিন (৫০)। তিনি কারাবন্দী রয়েছেন। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত) মো. বেলায়েতউল্লাহ এ রায় দেন। ২০০৪ সালের ২১ মার্চ পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মোছাম্মত্ কুলসুমা বেগমকে (৩৬) কুপিয়ে হত্যা করেন তিনি। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে নেজামউদ্দিনকে আসামি করে হত্যা মামলা করেন।  নিজস্ব প্রতিবেদক, সিলেট।মহানামযজ্ঞ শুরুকুমিল্লার দাউদকান্দি উপজেলার ২২ নম্বর মোহাম্মদপুর (পূর্ব) ইউনিয়নের মালীগাঁও (বায়নগর) গ্রামের শ্রীশ্রী গৌর বিষ্ণু প্রিয়া মন্দির প্রাঙ্গণে শ্রী মদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে মহানাম কীর্তনের সূচনা হবে ২০ ফেব্রুয়ারি। চার দিনব্যাপী এই আয়োজনে ২১ ও ২২ ফেব্রুয়ারি তারক ব্রহ্ম মহানাম কীর্তন, ২৩ ফেব্রুয়ারি সকালে লীলা কীর্তন, মহোত্সব ও প্রসাদ বিতরণ করা হবে। এতে ছয়টি দল অংশ নেবে।—বিজ্ঞপ্তি।বরখাস্তদায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন ও উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে মহাপরিদর্শকের (আইজিপি) স্বাক্ষরিত এক চিঠিতে ওই দুজনকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।  নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ