একনজরে
দীর্ঘ ১৯ বছর পরকক্সবাজারের কুতুবদিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ ১৯ বছর পর গত বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আইনজীবী শফিউল আলম জানান, ১৯৮৩ সালে এটি স্থাপনের পর নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হতো। কিন্তু ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে আদালতের পতাকাদণ্ডটি ভেঙে যায়। এরপর আদালত ভবনটি মেরামত না হওয়ায় পতাকা উত্তোলন করা সম্ভব হয়নি। বর্তমান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হানিফ পতাকা উত্তোলনের উদ্যোগ নেন। কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধিগুড়-পিঠা-বই মেলাযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণে গত বুধবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী খেজুরের রস, গুড়, পিঠা ও বই মেলা। মার্কেট আই-এর আয়োজনে এবং নওয়াপাড়া ইনস্টিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার। পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন কানন কুমার রায়, আবদুল মালেক, এনামুল হক, শেখ নাসির উদ্দিন, কবিরুল হাসান প্রমুখ। বক্তারা যশোরের ঐতিহ্য খেজুরগাছ লাগানো ও সংরক্ষণের ওপর জোর দেন। অভয়নগর (যশোর) প্রতিনিধি