একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাটা পড়ে নিহতদিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী সাতকুড়ি রেলগেটে ট্রেনের নিচে কাটা পড়ে আবদুর রহিম (৩২) নামের গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) এক সদস্য নিহত হয়েছেন। নিহত রহিমের বাড়ি উপজেলার নওপাড়া গ্রামে। গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে দাঁড়ায়। ট্রেনটি রেলস্টেশন অতিক্রম করে পার্বতীপুরের দিকে যাওয়ার পথে ওই সাতকুড়ির কাছে পৌঁছালে এ সময় আবদুর রহিম ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে দ্বিখণ্ডিত হয়ে তাঁর মৃত্যু হয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিজেলে সমাবেশলক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি মাছঘাটে গত বুধবার সন্ধ্যায় জেলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাটকা নিধন প্রতিরোধে উদ্বুদ্ধ করার জন্য ওই সমাবেশের আয়োজন করা হয়। জাটকা নিধন প্রতিরোধবিষয়ক উপজেলা টাস্কফোর্স আয়োজিত ওই জেলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন। বক্তব্য দেন শওকত কবীর চৌধুরী, আবদুল ওয়াহেদ, মুনীর চৌধুরী, মীর আক্তার হোসেন, হাসান মাহমুদ প্রমুখ। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিবর্জ্য অপসারণের দাবিচট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়াহাট পৌরসভায় বর্জ্য অপসারণের দাবিতে গত বৃহস্পতিবার পৌর এলাকার বারইয়াহাট-শান্তিরহাট সড়ক অবরোধ করেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। বারইয়াহাট পৌরবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ জানান, বারইয়াহাট পৌরসভার ময়লা-আবর্জনার ড্রেন থেকে বর্জ্য ছড়িয়ে পড়ে বারইয়াহাট জেনারেল হাসপাতালের সামনে সড়কের ওপর। বর্জ্যের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। পরিবেশ বিনষ্টের পাশাপাশি সাধারণ মানুষ ও যান চলাচলে ভোগান্তির সৃষ্টি হয় প্রতিদিন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি