একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিখোঁজচাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ ছিদ্দিকিয়া ফোরকানিয়া মাদ্রাসার সুপার হাফেজ মো. আবদুল বাতেন গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাতে অজ্ঞাত ব্যক্তির মোবাইল ফোন পেয়ে বাতেন (৪৫) মাদ্রাসা থেকে বের হয়ে আর ফেরেননি। তাঁর পরিবারের দাবি, তাঁকে অপহরণ করা হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মালেক ও স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিক্রীড়া প্রতিযোগিতাজাতীয়, অলিম্পিক ও স্কুলের পতাকা উত্তোলন এবং দিনব্যাপী ৫০টি ইভেন্টে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে গত শুক্রবার দিনাজপুরে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে স্কুল পরিচালনা পরিষদের সদস্য এবং অভিভাবকেরা বিজয়ীদের হাতে ১৬০টি পুরস্কার তুলে দেন। স্কুলের শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ছাড়াও শহরের সুধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনাজপুর অফিস দিনব্যাপী চক্ষুশিবিরপটুয়াখালীর দুমকির আঙ্গারীয়া গ্রামে গতকাল শনিবার দিনব্যাপী চক্ষুশিবিরে বিনা মূল্যে চোখের চিকিত্সা ও ছানিসহ চোখের অন্যান্য রোগের অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। গ্রামের হাজি হাতেম আলী এতিমখানা ও অনাথ কল্যাণ কেন্দ্রে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন এনায়েত হোসেনের সহযোগিতায় ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব এ চক্ষুশিবির পরিচালনা করে। এতে এস এম মাহাবুব আলম, এস এম রফিকুল ইসলাম, এনায়েত হোসেন ও জামাল টি হোসেন উপস্থিত ছিলেন। পটুয়াখালী অফিস ২৫ ফেব্রুয়ারি থেকেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের ও বিভিন্ন বর্ষের স্থগিত হওয়া পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। উপাচার্য সিরাজুল করিমের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রিভিউ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্ররিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সব বিভাগের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি