একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা আটককোস্টগার্ডের সদস্যরা গত শনিবার চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট এলাকা থেকে ৪০ মণ জাটকা আটক করেছেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. সাইফুর রহমান। পরে আটক জাটকা ৮২ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এসব জাটকা পাচারের উদ্দেশ্যে মাছঘাটে এনে রাখা হয়েছিল।  চাঁদপুর প্রতিনিধিজাল টাকাসহ গ্রেপ্তারনীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গ্রামের ইব্রাহিমের বাড়ি থেকে গত শনিবার পুলিশ তোফায়েল আহমেদ (৩০) নামের এক ব্যক্তিকে ৩৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করেছে। এর মধ্যে এক হাজার টাকার ১১টি ও ১০০ টাকার ২৬২টি নোট রয়েছে। তোফায়েল আহমেদের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার জগিহাটি গ্রামে। এ ঘটনায় মামলা হয়েছে।  নীলফামারী প্রতিনিধিসংস্কার শুরুসিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা-শাহজাহানপুর সড়ক সেতুর পাটাতন সংস্কারের কাজ গত শনিবার শুরু হয়েছে। ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম সেতুটির নির্মাণকাজ উদ্বোধন করেন। চার দিন পর ১০ চাকার একটি ট্রাক এই সেতুর ওপর দিয়ে যাওয়ায় মাঝের একটি পাটাতনে (স্লাব) ফাটলের সৃষ্টি হয়। এ ব্যাপারে প্রথম আলোতে ১৭ ফেব্রুয়ারি ‘উদ্বোধনের তিন দিন পরই সেতুতে ফাটল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।  উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি